সৌদি আরবকে হটিয়ে চীনের বৃহত্তম তেল সরবরাহকারী রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, ২০:৫৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ২০:৫৪

চলতি বছরের নভেম্বর মাসে রাশিয়ার কাছ থেকে চীনের অপরিশোধিত তেল আমদানি বেড়েছে ১৭ শতাংশ। ৫ ডিসেম্বর জি সেভেন জোটের জারি করা সর্বোচ্চ ক্রয়সীমা কার্যকর হওয়ার আগেই চীনা কোম্পানিগুলোর রুশ তেল কেনার হিড়িকে এই আমদানি বেড়েছে। এর ফলে চীনের বৃহত্তম তেল সরবরাহকারী হিসেবে সৌদি আরবের জায়গা নিয়েছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

৫ ডিসেম্বর থেকে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর জি সেভেন দেশগুলো রুশ তেলের সর্বোচ্চ ক্রয়মূল্য প্রতি ব্যালে ৬০ ডলার নির্ধারণ করে দিয়েছে। ইউক্রেনে যুদ্ধের ব্যয় নির্বাহে রাশিয়াকে বিপাকে ফেলতে এই পদক্ষেপ নিয়েছে জোটটি।

কিন্তু রুশ তেলের মূল্য ছাড়ের কারণে চীনা ক্রেতারা অপরিশোধিত তেল আমদানি বাড়িয়ে দেয়। বিশেষ করে শানডংয়ের স্বতন্ত্র পরিশোধনকারীরা নভেম্বরে বিপুল পরিমাণ রুশ তেল আমদানি করেছে।

অবশ্য মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উদ্বেগ থাকায় চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কিছু শোধনকারী রুশ তেল আমদানি কিছুটা কমিয়েছে।

পরিসংখ্যান অনুসারে, নভেম্বরে সৌদি আরবের কাছ থেকে চীনের তেল আমদানির পরিমাণ ছিল ১.৬১ মিলিয়ন বিপিডি। এক বছর আগের তুলনায় যা ১১ শতাংশ কম।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম