চীনে কোভিড পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বিগ্ন’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২২, ০৯:০৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৯:২২

বিশ্বের অধিকাংশ দেশে যখন করোনাভাইরাসের পরিস্থিতিতে অনেকটাই নিয়ন্ত্রণে, সেখানে ব্যতিক্রম চীন। দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে। এমন বাস্তবতায় উদ্বেগ জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় হাসপাতালে বেড ও আইসিউও ফুরিয়ে আসছে।

চিকিৎসক মিশেল রায়ান বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ব্যস্ত হয়ে পড়েছে। গত মাস থেকে রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরের হাসপাতালগুলোয় কোভিড রোগীদের চাপ বেড়েছে।

করোনার সংক্রমণের হার শূন্যের কোটায় নিয়ে আসতে ২০২০ থেকে কঠোর স্বাস্থ্যবিধি জারি করে শি জিনপিং সরকার। তবে দেশটির সাধারণ মানুষের বিক্ষোভের মুখে দুই সপ্তাহ আগে এ অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয় সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে দ্রুত সংক্রমণ বাড়ায় বয়স্কদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে। করোনা বাড়লেও সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, মঙ্গলবার কোভিডে পাঁচজন ও সোমবার দুইজন মারা গেছেন।

চীনকে তার দেশের ভাইরাস ছড়ানোর বিষয়ে আরও তথ্য সরবরাহের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি প্রধান রায়ান। তিনি বলেন, সরকারের হিসাবে আইসিউতে কম রোগী ভর্তি হচ্ছে, কিন্তু বাস্তবে তা ভিন্ন। এ অবস্থায় টিকা প্রদানের ওপর জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ।

এদিকে জেনেভায় সাপ্তাহিক সংবাদ সম্মেলনে চীনে ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন ডব্লিউএইচও’র প্রধান।

 

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম