আন্দামানের কাছে টহল বাড়াচ্ছে চীনা ডুবোজাহাজ

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০১:২৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০১:২৯

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি পানিসীমায় চীনা নৌবাহিনীর ডুবোজাহাজের টহল দেওয়ার ঘটনা বাড়ছে। আর এর প্রেক্ষাপটে আন্দামান ও নিকোবরে নিরাপত্তা জোরদার করছে ভারত। পাশাপাশি ভারতের পক্ষ থেকে এ দুই এলাকায় দ্রুত সামরিক অবকাঠামো বৃদ্ধি করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত মঙ্গলবার আন্দামান ও নিকোবরের কাছাকাছি পানিসীমায় চীনের ডুবোজাহাজকে সহায়তাকারী জাহাজের উপস্থিতি ভারতের রাডারে ধরা পড়েছে। এতে ধারণা করা হচ্ছে, ওই এলাকার আশেপাশে এক বা একাধিক চীনা ডুবোজাহাজের উপস্থিতি রয়েছে।

আন্দামানের কাছে টহল বাড়াচ্ছে চীনা ডুবোজাহাজ

ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে অবস্থিত এ দ্বীপপুঞ্জ। এর ৫০০ কিলোমিটারের মধ্যে যে কোনও সময়ে চীনা নৌবাহিনীর জাহাজের উপস্থিতি দেখতে পাওয়া যায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় তাই চীনা নৌবহরের উপস্থিতিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছে ভারত।

ভারতের আন্দামান-নিকোবর কমান্ড (এএনসি)-এর প্রধান ভাইস অ্যাডমিরাল পি কে চ্যার্টাজি জানান, গত কয়েক বছর ধরেই বিশেষ করে গত ১২ মাসে আন্দামান এবং নিকোবরে সামরিক অবকাঠামো জোরদার করার জন্য কাজ করছে দিল্লি। এ এলাকায় ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। আরও রাডার বসানোর পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া চীনা জাহাজের গতিবিধির ওপরও নজর রাখা হচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে আগামী পাঁচ বছরে পুরো কাহিনীই পাল্টে যাবে।

/এএ/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম