সৌর ঘূর্ণনের নতুন বিন্যাসের দেখা পেলেন চীনা বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৪, ২১:২৮আপডেট : ১৪ জুন ২০২৪, ২১:২৮

সৌর অনুসন্ধান স্যাটেলাইট চাইনিজ এইচ-আলফা সোলার এক্সপ্লোরার (চেইজ) ব্যবহার করে সৌর গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন চীনা বিজ্ঞানীরা। সূর্যের বায়ুমণ্ডলীয় ঘূর্ণনের একটি নতুন বিন্যাসের দেখা পেয়েছেন তারা। চীনা সংবাদমাধ্যম সিসিটিভি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) আন্তর্জাতিক জার্নাল নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশ হয়েছে এ গবেষণার বিস্তারিত।

চীনা দলটি প্রথমবারের মতো সৌর বায়ুমণ্ডলীয় ঘূর্ণনের একটি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক নকশা তৈরি করেছে। সূর্য নিয়ে গবেষণার জন্য চেইজ নামের স্যাটেলাইটটি ২০২১ সালে কক্ষপথে পাঠিয়েছিল চীন।

সাধারণত, গ্রহ-নক্ষত্রের মতো বড় গোলক যখন নিজের অক্ষে ঘোরে, তখন এর বায়ুমণ্ডল যত উপরে থাকবে, তত ধীরে ঘুরবে।

গবেষণা দলটি আবিষ্কার করেছে, সূর্যের বায়ুমণ্ডলীয় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর নিজ অক্ষে ঘূর্ণনের গতিও বাড়ে।

গবেষকরা বলেছেন, এতে স্পষ্ট যে, এখানে এমন একটি বাড়তি শক্তি কাজ করছে যা সূর্যের উপরের দিকের বায়ুমণ্ডলীয় স্তরটিকে জোরে ঘোরাচ্ছে।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ফলাফল সূর্যের পৃষ্ঠতল প্রক্রিয়া এবং এর বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা সম্পর্কে আরও তথ্য দেবে।

চেইজ স্যাটেলাইটটি সূর্যের দিকে মুখ করে স্থির অবস্থানে থেকে পৃথিবীর একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম