পূর্ব চীনে স্কুলে ছুরিকাঘাতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ০৮:৫৮আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:২৯

পূর্ব চীনের একটি স্কুলের বাইরে ছুরিকাঘাতের ঘটনায় আটজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উক্সি শহরের ইসিং আর্টস অ্যান্ড ক্রাফটস ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজে ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

২১ বছর বয়সী সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি ২০২৪ সালে ওই প্রতিষ্ঠান থেকে স্নাতক পরীক্ষা দেন। কিন্তু পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে ডিপ্লোমা পাননি। ফলে ইন্টার্নশিপে কম বেতন পান। আর বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি।

পুলিশ জানায়, অভিযুক্ত ‘কোনও দ্বিধা ছাড়াই’ তার অপরাধ স্বীকার করেছেন।

ঘটনার তদন্ত চলছে এবং ঘটনার পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এই হামলার কয়েকদিন আগে, সোমবার দক্ষিণ চীনের ঝুহাই শহরে স্টেডিয়ামে গাড়ি চালিয়ে জনতার ওপর উঠিয়ে দেওয়ার এক ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হন।

পুলিশ জানিয়েছে, ওই চালক তার ডিভোর্সের বিষয় নিয়ে অসন্তুষ্ট ছিলেন।

এরপর থেকেই চীনে এই ধরনের সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সমাজের ওপর প্রতিশোধ’ নামে একটি সামাজিক প্রবণতা নিয়ে আলোচনা চলছে, যেখানে ব্যক্তিগত অসন্তোষের কারণে অপরিচিত লোকজনের ওপর হামলা করা হয়।

/এস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম