যুক্তরাষ্ট্র  শুল্ক বাড়ালে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি চীনের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১৯:০৫আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৯:০৫

ইরানকে সামরিক সহায়তা দেওয়ার খবরকে ‘মিথ্যা’ দাবি করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। একইসঙ্গে এই অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র যদি চীনের ওপর শুল্ক বাড়ায়, তাহলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, চীন ইরানকে সামরিক সহায়তা দিয়েছে, এমন মিডিয়া প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, এই অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র যদি চীনের ওপর শুল্ক বৃদ্ধি কার্যকর করে, তবে চীন পাল্টা ব্যবস্থা নেবে।

সামরিক পণ্য রপ্তানির ক্ষেত্রে চীন সবসময় দায়িত্বশীল আচরণ করে বলেও দাবি করেন ওই মুখপাত্র। তিনি বলেন, চীন নিজস্ব আইন, বিধি এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে সামরিক পণ্যের রপ্তানি পরিচালনা করে।

/এএস/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের