২৫তম রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৬, ১১:০৮আপডেট : ২০ মে ২০২৬, ১১:২০

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বিমানযোগে বেইজিংয়ে পৌঁছে তার রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। এটি হলো তার ২৫তম চীন সফর। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। 

সফরকালে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

পুতিনের এবারের সফর সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট শি ও প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত নেতৃত্বে, নতুন যুগে চীন-রুশ সার্বিক কৌশলগত সমন্বয়মূলক অংশীদারি সম্পর্ক সুস্থ, স্থিতিশীল ও গভীরভাবে বিকশিত হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে, যা দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে আনছে এবং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 

চলতি বছর চীন-রুশ কৌশলগত সমন্বয়মূলক অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী, ‘চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ বন্ধুপ্রতিম সহযোগিতামূলক চুক্তি’ স্বাক্ষরের ২৫তম বার্ষিকী এবং ‘চীন-রাশিয়া শিক্ষা বর্ষের’ সূচনা বছর।

উভয় পক্ষ এই সুযোগকে কাজে লাগিয়ে অব্যাহতভাবে চীন-রুশ সম্পর্ককে আরও গভীর পর্যায়ে ও আরও উচ্চমানে উন্নীত করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে থাকবে। যাতে বিশ্বের জন্য আরও বেশি স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগানো যায়।

সূত্র: সিএমজি

/এএস/
সম্পর্কিত
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
হরমুজ চুক্তিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সম্মতি, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
জিরো এফআইআর কী, কখন ও কোথায় দায়ের করা যায়
সর্বশেষ খবর
টুঙ্গিপাড়ায় জুলাই অভ্যুত্থানের স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় জুলাই অভ্যুত্থানের স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক