ট্রায়ালে বোল্টের রেকর্ড ভাঙলো চীনের ‘লাইটনিং’

আন্তর্জাতিক ডেস্ক 
২২ আগস্ট ২০২৬, ২০:৪৬ আপডেট : ২২ আগস্ট ২০২৬, ২০:৫৬

উসাইন বোল্টের ১০ মিটারের রেকর্ড ভেঙে মানবসদৃশ বা হিউম্যানয়েড রোবটের জন্য ১০০ মিটার দৌড়ে ৯.৩২ সেকেন্ডের নতুন রেকর্ড গড়েছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনারের তৈরি একটি রোবট। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সেন্ট্রাল টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (২২ আগস্ট) বেইজিংয়ে শুরু হওয়া দ্বিতীয় বিশ্ব মানবসদৃশ রোবট গেমসের একটি প্রস্তুতিমূলক ট্রায়াল চলাকালে ‘লাইটনিং’ নামের এই রোবটটি ঘণ্টায় সর্বোচ্চ ১৪.৫ মিটার গতিবেগ অর্জন করে।  এর মাধ্যমে রোবটটি ২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যামাইকান স্প্রিন্টিং কিংবদন্তি উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ড পেছনে ফেলে দিলো।

সম্প্রতি চীন মানবসদৃশ রোবট খাতকে একটি কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে জোর প্রচার চালিয়ে আসছে। নীতি নির্ধারক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আশা করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং হার্ডওয়্যারের এই উন্নতি ভবিষ্যতে উৎপাদন, লজিস্টিকস ও পণ্য ব্যবহারের ক্ষেত্রে রোবট মোতায়েন আরও ত্বরান্বিত করবে।

এর আগে গত এপ্রিল মাসে ২১ কিলোমিটারের বেইজিং হাফ ম্যারাথনেও ৫০ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে জয়লাভ করেছিল ‘লাইটনিং’, যা ছিল এলিট শ্রেণির মানব অ্যাথলেটদের বিশ্বরেকর্ডের চেয়েও দ্রতগতির।

হাফ ম্যারাথনের সময় ১৬৯ সেন্টিমিটার উচ্চতার এই রোবটের পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। তবে বিশ্ব মানবসদৃশ রোবট গেমসের আসর শুরুর আগে গবেষকরা এর পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১.০৫ মিটারে উন্নীত করেন। 

সূত্র: রয়টার্স

/এএস/ 
সম্পর্কিত
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
ইউক্রেনকে ইইউ’র ঋণ দেওয়া নিয়ে যা জানালেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী
চীনে কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা