নিস হামলার ট্রাক চালকের ছবি প্রকাশ

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৬, ২১:৫০আপডেট : ১৫ জুলাই ২০১৬, ২১:৫০

ট্রাকচালক বৌহলেলফ্রান্সের পর্যটন শহর নিস-এ হামলাকারী ট্রাক চালকের ছবি প্রকাশ করে দেশটির পুলিশ। এর আগে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্রাক চালককে শনাক্ত করেছে পুলিশ। হামলাকারী ট্রাক চালক তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। তার নাম মোহাম্মদ লাহৌআইজ বৌহলেল।

বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবস উদযাপনের সময় রাস্তায় ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে ৮৪ জনকে হত্যা ও ২০২ জনকে আহত করেন বৌহলেল। পরে পুলিশ গুলি করে তাকে হত্যা করে।

নিস হামলাকারী ট্রাক চালকের পরিচয়পত্র

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ বছরের বৌহলেল মুসলমান হলেও ইসলামি কোনও বিধান ও রীতি তিনি পালন করতেন না। ট্রাক চালকের এক জ্ঞাতি ভাই জানান, বৌহলেল কখনও নামাজ পড়তেন না, মসজিদে যেতেন না এবং স্ত্রীকে মারধর করতেন। তার তিন সন্তান রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। একটি ট্রাক বেপরোয়াভাবে ওই জমায়েতের দিকে ছুটে আসে। আতঙ্কিত লোককজন এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই চালক মানুষকে ট্রাকচাপা দেওয়ার পাশাপাশি গুলিও চালিয়েছেন। সূত্র: ডেইলি মেইল।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক