সহিংসতার সঙ্গে ইসলামকে জড়ানো ঠিক নয়: পোপ ফ্রান্সিস

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৬, ১২:২৫আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৪:১০

পোপ ফ্রান্সিস সহিংসতার সঙ্গে ইসলাম ধর্মকে জড়িত করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। তিনি মনে করেন, সামাজিক অন্যায় ও অর্থের পুজাই হলো সন্ত্রাসবাদের প্রধান কারণ। ফ্রান্সের একটি চার্চের যাজককে গলা কেটে হত্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পোপ এ মন্তব্য করেন।

পাঁচ দিনের পোল্যান্ড সফর শেষে ইতালির রোমে ফিরতে বিমানে পোপ ফ্রান্সিস বলেন, আমি মনে করি, সহিংসতার সঙ্গে ইসলামকে জড়ানো ঠিক নয়। এটা সঠিক নয় এবং তা সত্য নয়।

পোপ আরও বলেন, আমি মনে করি, সব ধর্মেই মৌলবাদীদের ক্ষুদ্র অংশ রয়েছে। ক্যাথলিক ধর্মের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের ধর্মেও এমন মৌলবাদী রয়েছে।

ফ্রান্সিস বলেন, আমি ইসলামিক সহিংসতা নিয়ে কথা বলতে পছন্দ করি না। কারণ প্রতিদিন আমি যখন পত্রিকা পড়ি তখন ইতালিতে সহিংসতার খবর দেখি। কেউ তার বান্ধবীকে খুন করছে, কেউ তার শাশুড়িকে খুন করছে। যারা এসব করছে তারা খ্রিস্টান ক্যাথলিক।

ফ্রান্সিস আরও বলেন, আমি যদি ইসলামিক সহিংসতা নিয়ে কথা বলি তাহলে আমাকে ক্যাথলিক সহিংসতা নিয়েও কথা বলতে হবে। সব মুসলিম সহিংস নয়।

ফ্রান্সিস জানান, সন্ত্রাসবাদের বিভিন্ন কারণ রয়েছে।  তিনি বলেন, আমি জানি এটা বলা বিপজ্জনক। কিন্তু যখন কোনও বিকল্প থাকে না তখন সন্ত্রাসবাদ বৃদ্ধি পায়। যখন অর্থই হয়ে ওঠে ঈশ্বর এবং মানুষের পরিবর্তে বিশ্বে অর্থনীতি হয়ে ওঠে কেন্দ্র। এটাই হচ্ছে সন্ত্রাসবাদের প্রথম রূপ। এটা হলো সব ধরনের মানবতার বিরুদ্ধে মৌলিক সন্ত্রাসবাদ।

পোপ সাংবাদিকদের আরও বলেন, ইউরোপে যুবকদের অর্থনৈতিক সুযোগের ঘাটতিও সন্ত্রাসবাদের একটি কারণ। তিনি বলেন, আমি নিজেকে জিজ্ঞেস করি,  আমরা ইউরোপীয়ান তরুণদের কী আদর্শ দিতে পারছি যাদের কাজ নেই। কাজ না থাকায় তারা মাদকাসক্ত হচ্ছে ও ড্রাগ নিচ্ছে এবং আইএসের সদস্য হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক