প্যারিসের একটি হালাল সুপারমার্কেটে শূকরের মাংস ও মদ বিক্রির নির্দেশ

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৬, ২১:০৫আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ২১:০৫

হালাল সুপার মার্কেটপ্যারিসের একটি হালাল সুপারমার্কেটে শূকরের মাংস ও মদ বিক্রি করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই নির্দেশ না মানলে সুপারমার্কেট বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে ওই নির্দেশনায়।

কর্তৃপক্ষের দাবি, গুড প্রাইস নামের ওই মিনি সুপার শপ ব্যবসায়িক চুক্তির সাধারণ শর্তাবলি মেনে চলেনি। ওই সুপার মার্কেট শূকরের মাংস ও মদ বিক্রি না করায় স্থানীয় বাসিন্দারা ক্রেতা হিসেবে যথাযথ সেবা পাচ্ছেন না বলেও দাবি করে কর্তৃপক্ষ।

স্থানীয় মেয়র নিকোল গোয়েতা নিজে উপস্থিত হয়ে ওই সুপার মার্কেট মালিককে ক্রেতা সেবা নিশ্চিত করতে পণ্যের তালিকায় মদ ও শূকরের মাংস যোগ করতে অনুরোধ করেন। মেয়রের মুখপাত্র জেরোম বেসনার্ড দ্য টেলিগ্রাফকে এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগে বিশ্বাসী। এমন কোনও এলাকা থাকবে না যেখানে শুধুই মুসলিমরা যাবেন। আবার এমন কোন অঞ্চলও থাকবে না যেখানে মুসলিমরা যেতে পারবেন না।’

এদিকে, গুড প্রাইস মার্কেটের ম্যানেজার সলেমান ইয়ালচিন বলেন, ‘এটা আমাদের ব্যবসা। এখানে আমরা নিজেদের আশেপাশে দেখে সেই হিসেবেই কাজ করব।’ তিনি আরও বলেন, “ইজারার শর্তে লেখা ছিল ‘সাধারণ খাদ্য ও সম্পর্কিত পণ্য’ বিক্রি করা যাবে। সম্পর্কিত পণ্য বিষয়টি তো আপেক্ষিক।” সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম