বেলজিয়ামে দুই নারী পুলিশের ওপর চাপাতি দিয়ে হামলা

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৬, ২২:৫৪আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ২২:৫৪

বেলজিয়ামের একটি শহরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে এক ব্যক্তি। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। শনিবার বেলজিয়ামের শারলেরই শহরে এ হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে হামলা চালায়। শহরটির প্রধান পুলিশ স্টেশনের বাইরে এ হামলার ঘটনা ঘটে। চাপাতির কোপে আহত দুই নারী পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক নয়।

পুলিশ আরও জানায়, ওই পুলিশ স্টেশনটি ঘিরে রাখা হয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল হামলার নিন্দা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার কেউ করেনি।

শারলেরই শহরটিকে ২০১৫ সালে নভেম্বরে প্যারিস হামলা ও চলতি বছরের মার্চে ব্রাসেলস হামলাকারী জঙ্গিদের ঘাঁটি বলে মনে করা হয়। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম