প্যারিস থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ৩ হাজার শরণার্থী

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ২০:১৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ২০:১৬

প্যারিস থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ৩ হাজার শরণার্থী প্যারিসের একটি শরণার্থী  শিবিরে আশ্রয় নেওয়া তিন হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ । স্থানীয় সময় ৬টার আগেই স্ট্যালিনগ্রাদ মেট্রো স্টেশনের কাছে কয়েকশ লোক সারিবদ্ধভাবে দাঁড়াতে শুরু করে এবং এর কিছুক্ষণ পর তাদের নিয়ে প্রথম বাস সেখান থেকে ছেড়ে চলে যায়।

এএফপি জানিয়েছে, তাদেরকে প্যারিস অঞ্চলের বিভিন্ন অভ্যর্থনা কেন্দ্রে নেওয়া হচ্ছে। এক সপ্তাহ আগে কালাইসের ‘জঙ্গল’ ক্যাম্প থেকে প্রায় সাত হাজার লোককে সরিয়ে নেওয়ার পর সেখানে এ অভিযান চালানো হচ্ছে। প্যারিস অঞ্চলের মুখপাত্র জানান, অভিযান স্বাভাবিকভাবে চলছে।

তিনি আরও জানান, বিভিন্ন কেন্দ্রে বসবাস করা এসব শরণার্থী এক সময় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার সুযোগ পাবে।

মুখপাত্র জানান, শরণার্থীদের সরিয়ে নেওয়ার এ অভিযানে প্রায় ৬০০ পুলিশ সদস্যকে কাজে লাগানো হয়েছে।

২৮ বছর বয়সী খালিদ নামের এক অভিবাসী বলেন, ‘আমরা কোথায় যাচ্ছি সে ব্যাপারে আমার কোন ধারণা নেই। প্যারিস বা পার্শ্ববর্তী কোন এলাকা আমার জন্য খুব ভাল। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। আমি এক মাসেরও বেশি সময় ধরে এখানে একটি ক্যাম্পে রয়েছি। এটি ছেড়ে যাওয়ায় ভাল।’

এর আগে গত জুলাই ও সেপ্টেম্বর মাসে স্ট্যালিনগ্রাদ ক্যাম্প থেকে শরণার্থীদের সরিয়ে নেওয়া হলেও তারা দ্রুত আবার সেখানে ফিরে আসে।

এদিকে কালাইস ক্যাম্প বন্ধ করে দেওয়ায় স্টেলিনগ্রাদ ক্যাম্পে অভিবাসীর সংখ্যা দ্রুত অনেক বেড়ে যায়।

উল্লেখ্য, এসব শরণার্থীরা অনেকে আফগানিস্তান ও সুদানের মতো বিভিন্ন সংঘাতপূর্ণ দেশ থেকে এসেছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক