বিক্ষোভকারীদের ঘেরাওয়ে অবরুদ্ধ পোল্যান্ডের সংসদ ভবন

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৭

বিক্ষোভকারীদের ঘেরাওয়ে অবরুদ্ধ পোল্যান্ডের সংসদ ভবন খবর প্রকাশে বিধিনিষেধ জারি ও বিধিভঙ্গ করে বাজেট পাস করায় পোল্যান্ডের এক বিরোধী দলীয় সংসদ সদস্যের প্রতিবাদের সমর্থনে দেশটির সংসদ ভবন ঘেরাও করে অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। এর ফলে দেশটির বাজেট ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সংসদের খবর সংগ্রহে সরকার অল্প কয়েকজন সাংবাদিককে অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে। এর বিরোধিতা করছেন দেশটির সিভিক প্লাটফর্ম দলের সংসদ সদস্য মাইকেল স্কেজারবা। শনিবার সকালে তিনি টুইট করেন, সংসদ ভবনে পুলিশ এই প্রথমবার দেখলাম।

ডানপন্থী ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতা জোরোস্লো কাজিয়ানস্কি বিক্ষোভকে গুণ্ডাগিরি হিসেবে উল্লেখ করেছেন।  তিনি বলেছেন, আমরা নিজেদের সন্ত্রাসে পরিণত হতে দেব না।

স্থানীয় সময় রাত তিনটার দিকে কাজিয়ানস্কি ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতা ও প্রধানমন্ত্রী বিয়াটা জাইডলোকে নিয়ে সংসদ ভবন থেকে বের হয়ে যান।

বিরোধী দলীয় আরেক সংসদ সদস্য জারজি মেইসোতোভিখ স্থানীয় টেলিভিশন বলেছেন, পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে সরকারি যানবাহনের চলাচলের সুযোগ দিচ্ছে।

বিরোধীদের দাবি, শুক্রবার সন্ধ্যায় অবৈধভাবে পরবর্তী বছরের বাজেট পাস করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বাদ দিয়ে ছোট্ট একটি হলরুমে ভোট স্থানান্তরের মাধ্যমে এ বাজেট পাস করা হয়।

১৯৮৯ সালে দেশটিতে গণতন্ত্র পুনরায় ফিরে আসার পর সংসদের মূল চেম্বারে ভোট না হয়ে অন্যত্র হলো।

সরকারি দলের দাবি, নিয়মসম্মতভাবে বাজেট পাস করার জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ভোট দিতে উপস্থিত ছিলেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম