মৃত্যুর পরও সচল থাকে মানুষের মস্তিষ্ক!

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৭, ১৬:২৯আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৬:৩১

মৃত্যুর পরও সচল থাকে মানুষের মস্তিষ্ক! মৃত্যুর পরও মানুষের মস্তিষ্ক সচল থাকে বলে দাবি করেছেন কানাডার একদল গবেষক। তাদের দাবি অনুসারে, মানুষের মৃত্যুর পরও অন্তত ১০ মিনিট পর্যন্ত মস্তিষ্ক কাজ করতে থাকে। কানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর একদল গবেষক বিষয়টি প্রথমবারের মতো পর্যবেক্ষণ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

গবেষকরা জানান, চিকিৎসকরা হৃদস্পন্দন দেখেই রোগীকে মৃত ঘোষণা করেন। কিন্তু এরপরও কয়েকটি পরীক্ষায় দেখা গেছে, ওই মৃত মানুষের মস্তিষ্ক ঠিকই কাজ করছে। গভীর ঘুমের সময় মস্তিষ্ক যেমন কাজ করে ঠিক তেমনটাই করছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গবেষকরা দেখতে পান, এক ব্যক্তি মারা যাওয়ার পরও তার মস্তিষ্ক অনেকক্ষণ ধরে সচল ছিল।

এই গবেষণাপত্রটি চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর একদল গবেষক প্রকাশিত এই গবেষণায় বলা হয়, রক্তচাপ ও হৃদস্পন্দন থেমে গেলেও মস্তিষ্ক তরঙ্গ চলতে থাকে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি চারজনের একজন মৃত ব্যক্তির মস্তিষ্ক সচল থাকতে দেখা গেছে। প্রতিটি মস্তিষ্ক আলাদাভাবে কাজ করতে থাকে। এতে মৃত্যুর পরে কী হয় সেটা নিয়ে আরও রহস্য তৈরি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। 

চিকিৎসকরা এখনও জানেন না মস্তিষ্কের এই অদ্ভূত আচরণ কেন ঘটে। এটি নিয়ে এখনই কিছু বলতে চান না তারা। কারিগরি কোনও ত্রুটির কারণে এমনটা হয়নি বলেও জানান তারা।
গবেষকরা আগে মনে করতেন মৃত্যুর এক মিনিটের মধ্যেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। তবে ওই গবেষণা চালানো হয়েছিল ইঁদুরের ওপর। মানুষের ক্ষেত্রে এমন কোনও পরীক্ষা-নিরীক্ষা  করা হয়নি।

এর আগে গত বছর প্রকাশিত দুটি পৃথক গবেষণায় দাবি করা হয়েছিল, মৃত্যুর পর বেশ কয়েকটি অঙ্গ সচল থাকে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এমএইচ/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম