এমপিদের সংখ্যা এক-তৃতীয়াংশ কমানোর ঘোষণা দিলেন ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৭, ২১:৫৯আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২২:০১

এমপিদের সংখ্যা এক-তৃতীয়াংশ কমানোর ঘোষণা দিলেন ম্যাক্রোঁ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটির সংসদ সদস্যের সংখ্যা এক-তৃতীয়াংশ কমিয়ে ফেলতে চান বলে জানিয়েছেন। সোমবার ঐতিহাসিক ভার্সেইলে প্রাসাদে দেওয়া ভাষণে এ কথা জানিয়েছেন তিনি।

ভাষণে ফরাসি প্রেসিডেন্ট জানান, সংসদ সদস্যের সংখ্যা কমিয়ে আনার সরকার আরও কার্যকর হবে এবং ফ্রান্সকে এক বৈপ্লবিক পথে অগ্রসর করবে।

ম্যাক্রোঁ জানান, চলতি বছর প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে তিনি জনগণের ম্যান্ডেট পেয়েছেন। তবু যদি সংসদে এক বছরের মধ্যে তার এই প্রস্তাব পাস না হয় তাহলে তিনি গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেবেন।

৯০ মিনিটের ভাষণে ৩৯ বছরের এই নেতা ফ্রান্সের সামষ্টিক মর্যাদা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, অতীতে ফলাফলের চেয়ে গুরুত্ব পেয়েছে পদ্ধতি, উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে নিয়ম, সমতার জায়গা নেয় জনগণের পকেটের অর্থ।

ম্যাক্রোঁর প্রস্তাব পাস হলে দেশটির জাতীয় পরিষদের সদস্য সংখ্যা ৫৭৭ থেকে কমে দাঁড়াবে ৩৮৫ জন। আর সিনেটের সদস্য সংখ্যা ৩৪৮ এর জায়গায় হবে ২৩২ জন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিজের লক্ষ্য থেকে সরে গেছে বলে উল্লেখ করেন ম্যাক্রোঁ। তিনি আরও বলেন, ফ্রান্সের নির্বাচনি ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। যাতে করে সমানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় এবং সরকারে আরও বেশি কণ্ঠ যুক্ত হয়।

ম্যাক্রোঁ জানান, প্যারিসের সন্ত্রাসী হামলার পর থেকে জারি হওয়া জরুরি অবস্থা শরতের পর প্রত্যাহার করা হবে। সূত্র: বিবিসি।

/এএ/

 

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী