উ. কোরিয়ার কাছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিক্রি করেনি ইউক্রেন

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৭, ১৮:৫৮আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৮:৫৯

উ. কোরিয়ার কাছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিক্রি করেনি ইউক্রেন উত্তর কোরিয়ার কাছে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিক্রির অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। সোমবার দেশটির  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল ইউক্রেনের একটি কারখানায় নির্মিত রকেট ইঞ্জিন কিনে থাকতে পারে উত্তর কোরিয়া। এই প্রেক্ষিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি অস্বীকার করেছে।

এক বিবৃতিতে ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের মন্ত্রী ওলেকসান্দার তারচিনভ বলেন, ইউক্রেন কখনও রকেট ইঞ্জিন বা কোনও ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উত্তর কোরিয়াকে সরবরাহ করেনি।

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে বেশ কিছুদিন ধরেই। সর্বশেষ উ. কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিপরীতে মার্কিন প্রস্তাবে সমর্থন দিয়ে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পিয়ংইয়ং-ওয়াশিংটন উত্তেজনা নতুন মাত্রা পায়। শুরু হয় দু্‌ই দেশের শীর্ষ নেতার পারস্পরিক হুমকিধামকি। এক পর্যায়ে উ. কোরিয়া যুক্তরাষ্ট্রের গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ঘোষণা করে। জবাবে দেশটিকে ‘ধূলায় মিশিয়ে দেওয়া’র হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম