ফ্রান্সে যাত্রী ছাউনিতে গাড়ির ধাক্কায় নিহত ১

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৭, ১৭:৪৫আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৭:৪৮

ফ্রান্সে যাত্রী ছাউনিতে গাড়ির ধাক্কায় নিহত ১ ফ্রান্সের মার্সেই শহরে বাস যাত্রীদের ছাউনিতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত ও অপর একজন হয়েছেন। সোমবার দুটি যাত্রী ছাউনিতে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। প্রথমে সোমবার সকালে একটি বাস ছাউনিতে অপেক্ষমান যাত্রীদের উপর গাড়ি চালিয়ে দিয়েছিল এই ব্যক্তি। এখানে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে আরেকটি ছাউনিতে যাত্রীদের উপর গাড়ি চালিয়ে দিলে এক নারী নিহত হয়েছেন।

প্রথম যাত্রী ছাউনিতে স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় ক্রইক্স রগ এলাকায় ধাক্কা দেয়। পরে ভ্যালেন্টাইন এলাকায় দশটার দিকে ধাক্কা দেয়। দ্বিতীয় ধাক্কায় নিহত হয়েছেন এক নারী। তার বয়স ৪০-র কোটায়।

ফরাসি প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।  ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গাড়ির চালককে পুলিশ আগে থেকেই চিনত। চালকের মানসিক সমস্যা থাকতে পারে। তবে অনিশ্চিত সূত্রে জানা গেছে, চালকের অপরাধের তথ্য রয়েছে। কিন্তু গোয়েন্দাদের কাছে পরিচিত না।

স্পেনের বার্সেলোনায় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ১৩জন নিহতের কয়েকদিনের মাথায় ফ্রান্সে এই ঘটনা ঘটলো। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম