কাতালোনিয়ার গণভোটে সংঘর্ষে আহত তিন শতাধিক

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৭, ১৯:০৮আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৯:১০

কাতালোনিয়ার স্বাধীনতার গণভোটের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৩৭ ব্যক্তি আহত হয়েছেন। কাতালোনিয়ার কর্মকর্তারা জানান, স্পেনের পুলিশ ভোট দিতে বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কাতালোনিয়ার গণভোটে সংঘর্ষে আহত তিন শতাধিক

কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় পুলিশ গণভোটের পক্ষে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে।

কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের মুখপাত্র ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংঘর্ষে আহতদের সংখ্যা নিশ্চিত করেছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভোট গ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যালট পেপার জব্দ করতে শুরু করে। বিক্ষুব্ধরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১১ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এর আগে স্পেনের পুলিশের বাধা উপেক্ষা করে গণভোট শুরু হয়। বার্সেলোনায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করে পুলিশ।

স্পেন সরকার কাতালোনিয়ার স্বাধীনতার এই গণভোটকে অবৈধ ঘোষণা করে থামানোর ঘোষণা দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম