স্পেনের নিয়ন্ত্রণ রুখে দেওয়ার অঙ্গীকার কাতালোনিয়ার

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৭, ২২:০৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ২২:১১

স্পেন কর্তৃক কাতালোনিয়ার বহিষ্কৃত নেতা কার্লোস পুইজমেন্ট মাদ্রিদের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক বিরোধিতার আহ্বান জানিয়েছেন। কাতালোনিয়ার সায়ত্বশাসন কেড়ে নিতে স্পেনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি অঙ্গীকার করেছেন মুক্ত দেশ গড়তে কাজ চালিয়ে যাবেন তিনি। শনিবার কাতালোনিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পুইজমেন্ট এই অঙ্গীকার করেন।

স্পেনের নিয়ন্ত্রণ রুখে দেওয়ার অঙ্গীকার কাতালোনিয়ার

টিভিতে প্রচারিত ভাষণে পুইজমেন্ট স্বাধীনতার ঘোষণার বিবরণ দেন এবং শুক্রবারকে গণতান্ত্রিক ও নাগরিক সচেতনার দিন হিসেবে আখ্যায়িত করেন।

পুইজমেন্ট জানান, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ দেশটির জনগণের আকাঙ্ক্ষাবিরোধী। জনগণ ভালো করেই জানে গণতান্ত্রিক ব্যবস্থায় তারাই প্রেসিডেন্ট নির্বাচন বা অপসারণ করে।

শুক্রবার কাতালোনিয়ার সংসদ স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। এরপর স্পেন কাতালোনিয়ার সায়ত্বশাসন বাতিল করে শাসনভার গ্রহণ করে। এর আগে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী কাতালোনিয়া পুলিশের দায়িত্ব গ্রহণ করেন।

শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় কাতালোনিয়ার আঞ্চলিক সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন এবং কাতালোনীয় নেতা পুইজমেন্টকে বরখাস্ত করেন। একই সঙ্গে আগাম আঞ্চলিক নির্বাচনেরও ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী।

সরকারি এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই পুরো প্রক্রিয়ার দায়িত্ব স্পেনের উপ-প্রধানমন্ত্রীর কাছে ন্যস্ত করা হয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম