ক্ষুব্ধ অভিবাসীদের তাড়া খেলেন ডেনিশ মন্ত্রী (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৭, ১৮:১৯আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৮:২৩

ডেনমার্কে রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল হওয়া অভিবাসীদের ক্ষোভের মুখে পড়েছেন দেশটির অভিবাসনমন্ত্রী। শুক্রবার অভিবাসীদের ক্ষোভের মুখ থেকে মন্ত্রীকে রক্ষায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়েছে।

মন্ত্রীর গাড়ি আটকানোর চেষ্টার সময় আহত এক নারী

ডেনিশ সংবাদমাধ্যম ডিআর জানায়, শুক্রবার দেশটির নর্থ জিল্যান্ড দ্বীপে একটি প্রত্যাবাসন কেন্দ্র পরিদর্শনের যান ইঙ্গার স্টবার্জ। শরণার্থী হিসেবে আবেদন বাতিল হওয়া অভিবাসীদের ওই কেন্দ্রে রাখা হয়েছে। মন্ত্রী পরিদর্শনে গেলে অন্তত ৪০ জন ক্ষুব্ধ অভিবাসী তাকে ঘিরে ফেলে। এসব অভিবাসীরা প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছে।

খবরে আরও বরা হয়েছে, মন্ত্রীকে ঘিরে ধরলে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা অভিবাসীদের ঠেলে সরিয়ে দিয়ে তাকে গাড়ি ওঠার পথ করে দেয়। এতে অভিবাসীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মন্ত্রীর গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এক নারী লাফ দিয়ে চলন্ত গাড়ির উপর উঠে পড়েছেন। কিন্তু গাড়িটি থামছে না।  পুলিশ জানিয়েছে, ওই নারী সামান্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে অনেক আইনপ্রণেতা ও সাংবাদিক ছিলেন। মন্ত্রী শুধু একটি কুর্দি পরিবারের সঙ্গে বলতে চাওয়ায় সেখানে ক্ষোভের জন্ম হয়। গুজব ছড়ায় যে, ওই পরিবারকে আশ্রয় দেওয়া হবে।

২০১৫ সালে ইউরোপে শরণার্থী সংকট শুরু হওয়ার পর ডেনমার্ক ২১ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে। পরের ২০১৬ সালে দেশটি মাত্র ৬ হাজার ৭২ জন শরণার্থী গ্রহণ করে এবং তাদেরকে দেওয়া বিভিন্ন সরকারি সুবিধা অর্ধেকে নামিয়ে আনে। দেশটির এই নীতি পরিবর্তনের কারণে গত ৫৩২ জন আশ্রয় প্রার্থী স্বেচ্ছায় ডেনমার্ক ছেড়ে চলে গেছেন।

ভিডিও:

সূত্র: আরটি।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম