সড়কে নামাজ আদায়ের প্রতিবাদ ফরাসি রাজনীতিকদের

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ২০:৫৭আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২০:৫৮

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে একটি সড়কে জুমার নামাজ আদায় করার প্রতিবাদ জানিয়েছে প্রায় ১০০ জন ফরাসি রাজনীতিক। শুক্রবার স্থানীয় মুসলিমরা জুমার নামাজ আদায় করার সময় মিছিল করে তারা প্রতিবাদ জানান।

সড়কে নামাজ আদায়ের প্রতিবাদ ফরাসি রাজনীতিকদের

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রাজনীতিকদের প্রতিবাদের মুখে পড়েন প্রায় ২০০ মুসল্লি। ক্লিশি শহরে এই ঘটনা ঘটে। রাজনীতিকরা জাতীয় সংগীত গেয়ে মিছিল করে মুসল্লিদের বাধা দিতে চেষ্টা করেন। পুলিশ উভয় পক্ষকে আলাদা করার চেষ্টা করে। কিন্তু ধস্তাধস্তি এড়ানো যায়নি।

সমালোচকরা বলছেন, সড়কে নামাজ আদায় করা মেনে নেওয়া যায় না। তবে মুসল্লিরা বলছেন, মার্চ মাসে টাউন হল নিষিদ্ধ করার পর নামাজ আদায়ের জন্য তাদের কোনও জায়গা নেই।

প্যারিস আঞ্চলিক কাউন্সিলের সভাপতি ভেলেরিয়ে পেকরিসি রাজনীতিকদের এই আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি বলেন, সরকারি জায়গা এভাবে দখল করা যায় না।

ক্লিশি শহরের ডানপন্থী মেয়র রমি মুজিউ সড়কে নামাজ আদায় নিষিদ্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

আব্দেলকাদের নামের এক মুসল্লি জানান, নামাজ আদায়ের জন্য তারা একটি সম্মানজনক জায়গা চান। জুমার নামাজ সড়কে আদায় করা তাদের জন্য সুখকর নয়।

ফ্রান্সে প্রায় ৫০ লাখ মুসলমান বাস করেন। পশ্চিম ইউরোপের যে কোনও দেশের তুলনায় মুসলমানদের সংখ্যা এখানে সবচেয়ে বেশি।

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের