‘বিচ্ছিন্নতাবাদী ঝড়’ থামানোর প্রতিশ্রুতি স্পেনের প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৭, ২০:১৭আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ২০:১৯

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেছেন, আগামী মাসে কাতালোনিয়ার আঞ্চলিক নির্বাচন বিচিছন্নতাবাদী ঝড় থামাতে সহযোগিতা করবে। কাতালোনিয়ার সায়ত্বশাসন কেড়ে নিয়ে কেন্দ্রের শাসন জারির অঞ্চলটিতে প্রথম সফরে গিয়ে এ কথা বলেন তিনি।

বার্সেলোনায় স্পেনের প্রধানমন্ত্রী

কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় এক সমাবেশে রাজয় বলেন, গত মাসে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে কাতালোনিয়া সরকার আলোচনার সব পথ বন্ধ করে দেয়।

পপুলার পার্টি আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী রাজয় বলেন, বিচ্ছিন্নতাবাদী ঝড় থেকে আমাদের কাতালোনিয়াকে রক্ষা করতে হবে গণতন্ত্র দিয়ে। আমরা কাতালোনিয়ার সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।

ভাষণে রাজয় দাবি করেন, আঞ্চলিক নির্বাচনে সঠিক ফর আসছে আগামী বছর দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশ বেশি হবে।

কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা কার্লেস পুজেমনকে বরখাস্ত,  আঞ্চলিক সরকারের ক্ষমতা কেড়ে নিয়ে পার্লামেন্টকে ভেঙ্গে দেওয়া এবং অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিল করার দুই সপ্তাহ পর রাজয় বার্সেলোনা সফর করলেন। ২১ ডিসেম্বর সেখানে নতুন করে নির্বাচনের দিন ঠিক করা হয়েছে।

এদিকে, স্পেনের বার্সেলোনায় শনিবার স্বাধীনতাপন্থী কাতালান নেতাদের মুক্তির দাবিতে সাড়ে সাত লাখ লোক বিক্ষোভ করেছে। স্পেনের কাছ থেকে স্বাধীনতা দাবি করায় তাদের আটক করা হয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম