কমনওয়েলথের সর্বোচ্চ বিনিয়োগ এসেছে বাংলাদেশে

অদিতি খান্না, যুক্তরাজ্য
১২ এপ্রিল ২০১৮, ১৪:২২আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৬:৩৪

 

কমনওয়েলথের সর্বোচ্চ বিনিয়োগ এসেছে বাংলাদেশে। এই বিনিয়োগ এসেছে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) হিসেবে। একই সঙ্গে বাংলাদেশ সৌরশক্তির সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের বৈঠকের পূর্বে প্রকাশিত এক বাণিজ্য পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কমনওয়েলথের সর্বোচ্চ বিনিয়োগ এসেছে বাংলাদেশে

কমনওয়েলথ সচিবালয় ‘কমনওয়েলথ ট্রেড রিভিউ ২০১৮: স্ট্রেনথেনিং দ্য কমনওয়েলথ অ্যাডভানটেজ’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, কমনওয়েলথভুক্ত স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বোচ্চ বাণিজ্য সহায়তা (এইড ফর ট্রেড-এএফটি) পাওয়া দেশ ছিল বাংলাদেশ। তালিকায় বাংলাদেশের পরে রয়েছে তাঞ্জানিয়া ও উগান্ডা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে বাংলাদেশ, সিঙ্গাপুর, নাইজেরিয়া ও শ্রীলঙ্কা কমনওয়েলথের এফডিআইয়ের বড় গন্তব্যে পরিণত হয়। একই সময়ে কানাডা, মালয়েশিয়া, পাকিস্তান ও তাঞ্জানিয়া এক্ষেত্রে পিছিয়ে পড়ে।

এতে আরও বলা হয়েছে, ২০১৬ সালে কমনওয়েলথের এশিয়ান সদস্য বাংলাদেশ, ব্রুনেই দারুসসালাম, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা থেকে কমনওয়েলথের মোট পণ্য ও সেবা রফতানির  ৪১ দশমিক ১ শতাংশ এসেছে। যা ২০০৫ সালের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি। ওই সময় এই হার ছিল ৩১ দশমিক ৪ শতাংশ।

প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালে আন্তঃকমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যকার পণ্য ও সেবা রফতানির আর্থিক পরিমাণ ছিল ৫৬০ বিলিয়ন ডলার। বৈশ্বিক বাণিজ্যের প্রেক্ষিতে এই বাণিজ্য ঊর্ধ্বমুখী। ২০১৭-১৮ সালের বৈশ্বিক বাণিজ্য প্রবণতার বিচারে ২০২০ সালের মধ্যে আন্তঃকমনওয়েলথ দেশগুলোর বাণিজ্য ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। বাণিজ্যবান্ধব নীতি গৃহীত হলে আরও বেশি সাফল্য অর্জিত হতে পারে।

কমনওয়েলথের মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, আমাদের সদস্যদের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ শক্তিশালী ও বাড়ছে। ২০১৫ সালে আমাদের বাণিজ্য পর্যালোচনার পর অনাকাঙ্ক্ষিত বাধার পরও আন্তঃকমনওয়েলথ বাণিজ্য বাড়ছে এবং ধারণা করা হচ্ছে ২০২০ সালের মধ্যে তা ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

১৬-১৮ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ বাণিজ্য সম্মেলনে এই প্রতিবেদনটি ৫৩ সদস্য দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে। বাংলাদেশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এতে অংশগ্রহণ করবেন। এদের মধ্যে রয়েছেন ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও সিইও ফারহানা এ. রহমান। তিনি নারীদের ক্ষমতায়ন বিষয়ক একটি প্যানেলে থাকবেন। ফ্যাশন ও টেক্সটাইলস বিষয়ক প্যানেলে থাকবেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. শফিউল ইসলাম।

এই বাণিজ্য সম্মেলনের পাশাপাশি যুব, নারী ও জন সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ১৯-২০ এপ্রিল কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করবেন।

 

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক