নতুন পাইপলাইন নির্মাণে একমত রাশিয়া ও জার্মানি

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৮, ১৩:৩৭আপডেট : ১৯ মে ২০১৮, ১৩:৪১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন ও জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল দুই দেশের মধ্যে গ্যাস সরবরাহের জন্য নির্ধারিত নর্ড স্ট্রিম ২ পাইপলাইন বাস্তবায়নে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। ওই পাইপলাইন দিয়ে রাশিয়ার ভাইবর্গ থেকে জার্মানির গ্রিফসওয়াল্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পাইপলাইনটি নিয়ে একদিকে যেমন অসন্তুষ্ট ইউক্রেন, অন্যদিকে তেমন এর রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি। নতুন পাইপলাইন নির্মাণে একমত রাশিয়া ও জার্মানি

এ বছরের মধ্যে তাদের প্রথম মুখোমুখি ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সোচির ব্ল্যাক সি রিসোর্টে। পুতিন ও মার্কেল বাল্টিক সাগরের নিচ দিয়ে নর্ড স্ট্রিম ২ পাইপলাইন স্থাপন করে দুই ডেস্কে যুক্ত করতে চান। বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছেন। এএফপি জানিয়েছে, ইউরোপের বেশ কয়েকটি দেশ ওই পাইপলাইনের বিরোধিতা করেছে। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, পাইপলাইনের বাস্তবায়ন থেকে সরে যেতে ইউরোপের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তাছাড়াও নর্ড স্ট্রিম ২ পাইপলাইন বাস্তবায়ন হয়ে গেলে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের দ্বার হিসেবে ব্যবহৃত ইউক্রেনের ভূমিকা খর্ব হতে পারে।

পুতিন মন্তব্য করেছেন, ‘যতদিন (ইউক্রেন দিয়ে) গ্যাস সরবরাহ করা অর্থনতিক দিক থেকে যুক্তিসঙ্গত হবে ততদিন আমরা সেভাবেই গ্যাস সরবরাহ করব।’ এ বিষয়ে চ্যান্সেলর মার্কেলের বক্তব্য, ‘জার্মানি মনে করে নর্ড স্ট্রিম ২ বাস্তবায়ন হয়ে গেলেও গ্যাস সরবরাহের ক্ষেত্রে ট্রানজিট ন্যাশন হিসেবে ইউক্রেনের ভূমিকা অব্যাহত থাকবে। আর পাইপলাইনটি একটি কৌশলগত গুরুত্বের বিষয়।’

নর্ড স্ট্রিম ২ বাস্তবায়নে রুশ প্রতিষ্ঠান গ্যাজপ্রমকে সমর্থন করেছে জার্মানি।

/এএমএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম