স্পেনের মন্ত্রিসভার ১৭ সদস্যের মধ্যে নারী ১১ জন

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৮, ১২:০৯আপডেট : ০৭ জুন ২০১৮, ১২:২৮

স্পেনের মন্ত্রিসভার ১৭ সদস্যের মধ্যে ১১ স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার ১৭ সদস্যের মন্ত্রিসভায় ১১ জন নারী সদস্যকে মনোনীত করেছেন। ইউরোপের যে কোনও দেশের তুলনায় মন্ত্রিসভায় নারীদের উপস্থিতি সানচেজের মন্ত্রিসভাতেই সর্বোচ্চ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

স্পেনের মন্ত্রিসভার ১৭ সদস্যের মধ্যে নারী ১১ জন

নারীদের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন নারীরা। এছাড়া সাবেক এক মহাকাশচারীকে বিজ্ঞান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিসভায় স্থান পাওয়া নারীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী মারিয়া জেসাস মন্টেরো, বাণিজ্যমন্ত্রী নাদিয়া কালভিনো, বিচারমন্ত্রী দোলোরেস দেলগাডো, প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলস, শিক্ষামন্ত্রী ইসাবেল সেলা।

সানচেজের এই মন্ত্রিসভা ‘নারীবাদী মন্ত্রিসভা’ হিসেবে পরিচিতি পাচ্ছে। তিনি নিজেও স্বঘোষিত নারীবাদী।

এক টেলিভিশন ভাষনে সানচেজ বলেন, তার নতুন সরকার সেই সব মানুষদের নিয়ে গঠন করা হয়েছে যারা প্রগতিশীল সমাজের লক্ষ্য সম্পর্কে একমত।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম