জার্মানিতে চলন্ত বাসে ছুরি হামলা, আহত অন্তত ১৪

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৮, ২০:২৮আপডেট : ২০ জুলাই ২০১৮, ২০:৩০

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর লুয়েবেকে যাত্রীভর্তি একটি চলন্ত বাসে ছুরি হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জার্মানির স্থানীয় দৈনিক পত্রিকার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জার্মানিতে চলন্ত বাসে ছুরি হামলা, আহত অন্তত ১৪

পুলিশের মুখপাত্র দিয়ের্ক দুয়ের্বুক জানান, ছুরি হামলায় কেউ নিহত হয়নি। ঘটনাস্থলটি পুলিশ কর্ডন করে রেখেছে।

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় পত্রিকাকে জানিয়েছেন, বয়স্ক এক নারীকে এক ব্যক্তি সিট ছেড়ে দেওয়া মাত্রই হামলাকারী ওই ব্যক্তিকে বুকে ছুরিকাঘাত করে। হামলাকারীর বয়স ত্রিশোর্ধ্ব। তাকে পুলিশের কাস্টডিতে নেওয়া হয়েছে।

ছুরি হামলার পরপরই চালক বাসটি থামিয়ে ফেলেন। এতে করে যাত্রীরা বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার সুযোগ পায়। ঘটনাস্থলের কাছে থাকা একটি পুলিশের গাড়ি দ্রুত সেখানে হাজির হয়। তারাই হামলাকারীকে গ্রেফতার করে।

স্থানীয় পত্রিকার খবরে বলা হয়েছে, হামলাকারী ব্যক্তি একজন ইরানি নাগরিক।

যাত্রীভর্তি বাসটি ট্রাভেমুয়েন্ডের দিকে যাচ্ছিল। লুয়েবেক শহরের কাছে এটি একটি জনপ্রিয় সৈকত।

এর আগে স্থানীয় পুলিশ টুইটারে জানায়, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং ব্যাপক সংখ্যা পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম