৬ মাসে ভূমধ্যসাগরে ডুবে মৃত্যু অন্তত ১৫০০ অভিবাসন প্রত্যাশীর

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ০৮:৪১আপডেট : ২৮ জুলাই ২০১৮, ০৮:৪৪

টানা পঞ্চম বছরের মতো ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে অন্তত ১৫০০ অভিবাসন প্রত্যাশীর। লিবিয়া থেকে ইতালি পাড়ি দেওয়ার রুটেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটছে। এই রুটে প্রতি ১৯ জনে ১ জনের মৃত্যু হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংগের অভিবাসন সংস্থা।

৬ মাসে ভূমধ্যসাগরে ডুবে মৃত্যু অন্তত ১৫০০ অভিবাসন প্রত্যাশীর

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, অভিবাসন প্রত্যাশী আগের গন্তব্যস্থল ইতালির জায়গা নিয়েছে এখন স্পেন। ২০১৮ সালের এ পর্যন্ত ২১ হাজার অভিবাসী স্পেনে নিবন্ধিত হয়েছেন। ২০১৭ সালের সারা বছরের তুলনায় এই সংখ্যা বেশি।

আইওএম জানায়, এই বছর এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার অভিবাসী ইউরোপে পৌঁছেছেন। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ, ১ লাখ ১১ হাজার ৭৫৩ জন। ইতালির সরকার অভিবাসীদের সাগর থেকে উদ্ধার বন্ধ করে দিয়েছে। দেশটিতে এই বছর লিবিয়া থেকে যাওয়া ১৮ হাজার ১৩০ জনকে স্থান দেওয়া হয়েছে। বাকিরা গিয়েছেন গ্রিস, মাল্টা ও সাইপ্রাস।

আইওএম মুখপাত্র জোয়েল মিলম্যান জানান, ইতালিতে মানুষের আগমণ কমলেও অভিবাসী সংকট শুরু হওয়ার পর প্রতি হাজারে মৃত্যুর সংখ্যা বেড়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম