সার্বদের বিরুদ্ধে সহিংসতায় বসনিয়ান মুসলমান জেনারেল অভিযুক্ত

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৮, ২২:২২আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২২:২৭
image

১৯৯২-১৯৯৫ সালের যুদ্ধের সময় সার্ব মুসলমানদের ওপর সহিংসতার চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন একজন বসনিয়ান মুসলমান সেনা কর্মকর্তা ও তার ইউনিটের কয়েকজন জন জ্যেষ্ঠ সদস্য। বৃহস্পতিবার (১১ অক্টোবর) তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে অভিযুক্ত সেনা কর্মকর্তার নাম আতিফ দুদাকোভিক। তার বয়স ৬৫ বছর। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার কোনও পদক্ষেপ ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য ছিল না। সার্বদের বিরুদ্ধে সহিংসতায় বসনিয়ান মুসলমান জেনারেল অভিযুক্ত

মুসলমান প্রধান বসনিয়ান সেনাবাহিনীতে একজন জেনারেল হিসেবে কর্মরত ছিলেন দুদাকোভিক। তার নেতৃত্বে ছিল ফিফথ কর্পস। বিহাক ছিটমহলে মোতায়েন ছিল ইউনিটি। এলাকাটি বসনিয়ান সার্বরা ১৯৯১-১৯৯৫ সাল পর্যন্ত ঘিরে রেখেছিল। যুদ্ধের পর তিনি বসনিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল বসনিয়াক–ক্রোট ফেডারেশনের জেনারেল কমান্ডার নিযুক্ত হন। পরে তার নেতৃত্বাধীন বাহিনী দেশটির সেনাবাহিনীর সঙ্গে একীভূত হয়ে যায়।

বসনিয়ার সরকারি তদন্তকারীদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিযুক্তদের বিরুদ্ধে ৩০০ সার্বকে হত্যার করার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হত্যার শিকার ব্যক্তিদের মধ্যে যেমন ছিলেন বয়স্ক ব্যক্তি তেমনি ছিল আত্মসমর্পণ করা যোদ্ধারাও।’ তাদের মৃত দেহ বিভিন্ন গণকবরে খুঁজে পাওয়া গেছে। অনেকের মৃতদেহের সন্ধানে এখনও অনুসন্ধান চলছে।

গত এপ্রিল মাসে দুদাকোভিক এবং তার নেতৃত্বাধীন কর্পসের ১১ জনকে গ্রেফতার করা হয় যুদ্ধাপরাধের অভিযোগে। তবে শর্ত সাপেক্ষে তারা তখন মুক্তি পান। তদন্তকারীরা জানিয়েছেন, তারা ৪৪৭ জন সাক্ষী ও সংশ্লিষ্ট সহস্রাধিক নথি প্রমাণ হিসেবে পেশ করবেন।

অভিযোগে বলা হয়েছে, বিচ্ছিন্নতাবাদী মুসলমান বিদ্রোহী নেতা ফিকার আব্দিক ও তার অনুসারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটিয়েছেন দুদাকোভিক ও তার সহযোগীরা। দুদাকোভিকো মুসলমান ছিলেন, আব্দিকও। দুদাকোভিকের বিরুদ্ধে এখন যুদ্ধাপরাধের অভিযোগ বিচারাধীন থাকলেও আব্দিক একই অভিযোগে ইতোমধ্যে সাজা ভোগ সম্পন্ন করেছে। নিজে মুসলমান হলেও আব্দিক বসনিয়ার সরকারের প্রতি অনুগত মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছিল। ক্রোয়েশিয়ার একটি আদালত প্রথমে তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়। পরে সাজা কমিয়ে ১৫ বছর করা হয়। শেষ পর্যন্ত ২০১২ সালে আব্দিক জেল থেকে মুক্তি পায়।

/এএমএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম