বিক্ষোভের মুখে জ্বালানি কর বাড়ানো স্থগিত করলো ফ্রান্স

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:০০

এক সপ্তাহের টানা বিক্ষোভের মুখে ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ ছয় মাসের জন্য জ্বালানির কর বাড়ানো স্থগিত করেছেন। তিনি বলেছেন, জনগণের ক্ষোভের কথা অবশ্যই শুনতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের সঙ্গে পর্যাপ্ত বিতর্কের আগ পর্যন্ত কোনও পদক্ষেপ বাস্তবায়ন করা হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বিক্ষোভের মুখে জ্বালানি কর বাড়ানো স্থগিত করলো ফ্রান্স

ক্ষমতাসীন লা রিপাবলিক এন মার্চ দলের এমপিদের সঙ্গে বৈঠকের পর কর বাড়ানো স্থগিতের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ফিলিপ। টেলিভিশন ভাষণে তিনি বলেন, জ্বালানির কর বৃদ্ধির ক্ষেত্রে ছয় মাসের স্থগিতাদেশ থাকবে।  বিদ্যুৎ, গ্যাস ও গাড়ির নির্গমন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই স্থগিতাদেশ বহাল থাকবে।

ফিলিপ বলেন, ‘যারা হলুদ ভেস্ট পরেছেন তারা দেশকে ভালোবাসেন। আমরাও একই মূল্যবোধ ধারণ করি। ’ তবে প্রধানমন্ত্রী বলেছেন সহিংসতার অবশ্যই অবসান হতে হবে।

জ্বালানির কর বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে গত ১৭ নভেম্বর থেকে চলছে ‘ইয়েলো ভেস্টস’ আন্দোলন। ফ্রান্সের ইতিহাসে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। ক্রমাগত এ আন্দোলন আরও জোরালো হয়ে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হচ্ছে। একইসঙ্গে সহিংস রূপ ধারণ করেছে তা। এরইমধ্যে সহিংসতায় প্রাণ হারিয়েছে তিনজন। ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা হলুদ রঙের পোশাক পরে রাস্তায় নেমেছে। প্রতীকীভাবে হলুদ রঙ বেছে নেওয়া হয়েছে কারণ ফরাসি আইন অনুযায়ী প্রত্যেক গাড়িতে হলুদ রঙের কাপড় থাকতে হয়।

ইয়েলো ভেস্ট আন্দোলন ক্রমাগত জোরালো হয়ে ওঠার এক পর্যায়ে সরকারের সঙ্গে মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিক্ষোভকারীদের বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হয়। আন্দোলনকারীদের নমনীয় অংশ এতে সায় দিলেও শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল করা হয়।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম