শার্লি এবদোর হামলায় জড়িত ফরাসি জঙ্গি জিবুতিতে গ্রেফতার

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৮, ২২:৩৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:৩৫
image

শুক্রবার (২১ ডিসেম্বর) ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে জানিয়েছেন, ফরাসি পত্রিকা শার্লি এবদোতে চালানো জঙ্গি হামলায় সহায়তার অভিযোগে এক ফরাসি নাগরিককে আফ্রিকার দেশ জিবুতি থেকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাকে  ফ্রান্সে প্রত্যর্পণের প্রস্তুতি চলছে। প্রতীকী ছবি

২০১৫ সালে  শার্লি এবদো পত্রিকা অফিসে হামলা চালিয়েছিল শেরিফ ও সাইদ কোয়াশি। তাতে প্রাণ হারায় ১২ জন। হামলার দুই দিন পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা মারা যায়। জিবুতিতে আটক হওয়া সংশ্লিষ্ট ফরাসি জঙ্গির নাম পিটার শেরিফ (৩৬)। তার আরেক নাম আবু হামজা। শার্লি এবদোর হামলাকারীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

প্রতিরক্ষামন্ত্রী পার্লে আরটিএল রেডিওকে বলেছেন, ‘এটা খুবই আনন্দের সংবাদ। কারণ এই জঙ্গি শার্লি হে ব দোর হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মাধ্যমে প্রমাণিত হলো, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ একটি দীর্ঘ প্রক্রিয়া এবং যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি তাহলে সাফল্য আসবেই।’

সেই হামলার ঘটনার  কাছাকাছি সময়েই আরেক ঘটনায় ইসলামিক স্টেট সমর্থক জঙ্গি আমেদি কোলিবালি এক নারী পুলিশ সদস্যকে হত্যা করে। সে ইহুদিদের একটি দোকানেও হামলা চালায়। সেই গোলাগুলিতে মারা যায় আরও চারজন। পরে হামলাকারী নিজেও পুলিশের গুলিতে নিহত হয়। সব মিলিয়ে শার্লি এবদো ও দোকানে হওয়া হামলায় ২০ জন মানুষ মারা গিয়েছিল ফ্রান্সে ওই সময়ে।

/এএমএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম