অভিবাসী জাহাজ থেকে নবজাতক ও মাকে উদ্ধার করলো মাল্টা

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৮, ১১:০৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১১:১০

স্পেনের অভিবাসী উদ্ধারকারী একটি জাহাজ থেকে এক নবজাতক ও তার মাকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছে মাল্টা। একই সঙ্গে জাহাজে থাকা ৩০০ জনের বেশি অভিবাসীকে খাবার দিতে অস্বীকৃতির অভিযোগ অস্বীকার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

অভিবাসী জাহাজ থেকে নবজাতক ও মাকে উদ্ধার করলো মাল্টা

প্রোঅ্যাক্টিভিয়া নামের দাতব্য সংস্থা জানায়, তিনদিন আগে লিবিয়ার একটি সৈকতে এই নবজাতকের জন্ম হয়। কিন্তু শিশুটির জীবন সংকটাপন্ন ছিল।

সংস্থাটি অভিযোগ করে, মাল্টা ও ইতালি তাদের জাহাজকে নোঙ্গর করার অনুমতি দেয়নি। আর লিবিয়া, ফ্রান্স ও তিউনিশিয়া তাদের অনুরোধে কোনও সাড়া দেয়নি।

মাল্টা জানায়, জাহাজের নাবিকরা তাদের জানিয়েছেন দুই দিন খাওয়ার মতো যথেষ্ট খাবার তাদের রয়েছে। সরকারের এক মুখপাত্র জানান, আইনি বাধ্যবাধকতার বাইরে গিয়ে হেলিপক্টারে নবজাতক ও তার মাকে  উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাদের লিবিয়ার জলসীমা থেকে উদ্ধার করা হয়।

অভিবাসী জাহাজ থেকে নবজাতক ও মাকে উদ্ধার করলো মাল্টা

এর আগে জাহাজটি পরিচালনাকারী দাতব্য সংস্থাটি জানায়, গর্ভবতী নারী, শিশু ও নবজাতকসহ ৩১১ জন অভিবাসীকে সাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করা হয়েছে। মাল্টা তাদের খাবার দিতে অস্বীকৃতি জানিয়েছে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি টুইটে বলেছেন, ইতালির বন্দর বন্ধ হয়ে গেছে এবং অভিবাসীদের ভূমিতে নামার অনুমতি দেওয়া হবে না।

প্রোঅ্যাক্টিভিয়া জানিয়েছে, তাদের জাহাজ এখন স্পেনের আলজেসিরাস বন্দরের দিকে এগুচ্ছে। সেখানে অভিবাসীদের নামিয়ে দেওয়া হবে। স্পেন সরকার এক বিবৃতিতে বলেছে, নিকটবর্তী বন্দরগুলো অনুমতি না দেওয়ায় জাহাজটিকে স্পেনে নোঙ্গরের অনুমতি দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম