বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিচ্ছেন না ফরাসি প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ২০:৩৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:৩৭

২০১৯ সালের বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিচ্ছেন না ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এমানুয়েল ম্যাক্রোঁ

প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা জানান, ইয়েলো ভেস্ট আন্দোলনের কারণে বেশ কিছু বিতর্কে অংশগ্রহণের জন্য ব্যস্ততার মধ্যে থাকবেন ম্যাক্রোঁ। এজন্য তিনি দাভোসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহন করবেন না।

এলিসি প্রাসাদের কর্মকর্তা জানিয়েছেন, ম্যাক্রোঁ ‘চুজ ফ্রান্স’ নামে বিশ্বের বাণিজ্যিক নেতাদের নিয়ে ফ্রান্সের নিজস্ব অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয় পর্ব আয়োজন করা হচ্ছে। ফ্রান্সের ভার্সেইতে এই সম্মেলন ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক সম্মেলনে যোগদান বাতিল করেছেন। বৃহস্পতিবার তিনি ঘোষণা দেন, চলমান শাটডাউন পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ এই সফর বাতিল করতে হচ্ছে তাকে।

গত বছর সম্মেলনটিতে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এবারও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে যাওয়ার কথা ছিল তার।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক