ইইউ-তুর্কি অভিবাসন চুক্তি কার্যকর হচ্ছে না: ম্যার্কেল

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৮:৪০আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৮:৪১

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত অভিবাসন চুক্তি ঠিকমতো কাজ করছে না বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। শুক্রবার তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইইউ-তুর্কি অভিবাসন চুক্তি কার্যকর হচ্ছে না: ম্যার্কেল

জার্মান চ্যান্সেলর বলেছেন, অভিবাসীদের ঢল থামাতে চুক্তিটি স্বাক্ষর হলেও তা অকার্যকর। তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলো এই চুক্তি কাজ করছে না। চুক্তিটি কাজ না করায় গ্রিক দ্বিপে আমাদের চাপে পড়তে হচ্ছে।

২০১৬ সালে ইইউ ও তুরস্কের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে তুরস্ক থেকে গ্রিস যাওয়া অভিবাসীদের মধ্যে যারা শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়ার উপযুক্ত নয় তাদের ফেরত পাঠানো হবে। সিরীয় শরণার্থীদের গ্রিস থেকে তুরস্ক ফেরত এবং বাকিদের ইইউতে পুনর্বাসন করা হবে।

অভিবাসন সংকট মোকাবিলায় ২৮ দেশের এই জোটের ঐক্যে ফাটল ধরে। ভূমধ্যসাগরীয় দেশগুলোতেই অধিকাংশ অভিবাসী পা রাখছিলেন। একই সময়ে উত্তর ইউরোপের বিত্তশালী দেশগুলো অভিবাসী গ্রহণ না করায় এসব দেশ বিপদে পড়ছিল। এছাড়া পূর্ব ইউরোপের দেশগুলোও অভিবাসী গ্রহণে অস্বীকৃতি জানায়।

দুই দিনের গ্রিস সফরে জার্মান চ্যান্সেলর গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সাইপ্রাসের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে ম্যার্কেল বলেন, গ্রিসের আইনি ব্যবস্থা অনেক জটিল। যে কোনও কারণেই হোক অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি কাজ করছে না। সবাই জানে, একবার যদি গ্রিসে পা রাখা যায় তাহলে যে কোনও ভাবে জার্মানি, সুইডেন, অস্ট্রিয়া বা অন্যত্র যাওয়া সম্ভব। ফলে আমরা অবৈধ অভিবাসনকে সমর্থন জানাচ্ছি।

ম্যার্কেল জানান, গ্রিস প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেন, অভিবাসীদের মধ্যে অনেকেই ইরাকি, আফগান। আরও অনেকেই রয়েছে যাদের বিষয়ে চুক্তিতে কোনও সমাধান নেই। ইউরোপের বিষয়টি চিহ্নিত করা দরকার। এটা একটু জটিল কিন্তু কয়েকটি ইউরোপীয় দেশ যে মনে করে সংকটটির কারণে তাদের কিছু যায় আসে না তা দীর্ঘমেয়াদে মেনে নেওয়া যায় না।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের