গ্রিসে টানা বিক্ষোভের ৩য় দিনেও পুলিশ-অভিবাসী সংঘর্ষ

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৯, ২১:৪৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:৫১

উত্তর গ্রিসে শনিবারও টানা তৃতীয় দিনের মতো কয়েক শ’ অভিবাসীর সঙ্গে গ্রিক পুলিশের সংঘর্ষ হয়েছে। অভিবাসীরা পাথর ছুড়ে মারলে পাল্টা পদক্ষেপ হিসেবে পুলিশ টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।

গ্রিসে টানা বিক্ষোভের ৩য় দিনেও পুলিশ-অভিবাসী সংঘর্ষ

গ্রিক কর্তৃপক্ষের দাবি, সামাজিক মাধ্যমে প্রচারিত একটি গুজবের জের ধরে দিয়াভাটা শরণার্থী শিবিরে বিক্ষোভ শুরু হয়েছে। ওই গুজবে বলা হয়েছে, উত্তর ইউরোপের সীমান্ত অভিবাসীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে করে অভিবাসীরা নর্থ মেসিডোনিয়ায় প্রবেশের জন্য দিয়াভাটা শিবিরে জড়ো হন। কিন্তু পুলিশ সীমান্ত অতিক্রমে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ।

শনিবার পুলিশের টিয়ারগ্যাসে শিশুসহ অনেক অভিবাসী অজ্ঞান হয়ে পড়েন। টিয়ারগ্যাস থেকে বাঁচতে বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে দেয় বিভিন্ন স্থানে। কিন্তু তখন পুলিশ স্টান গ্রেনেড ছুড়ে।

রাজধানী এথেন্সে শুক্রবার অভিবাসীরা রেল লাইন অবরোধ করে রাখে। শুক্রবার সেখান থেকে বিক্ষোভকারীরা সরে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

২০১৫ সালে শুরু হয়ে এখন পর্যন্ত তুরস্ক থেকে গ্রিসে হাজার হাজার শরণার্থী ও অভিবাসী যাচ্ছে। এজিয়ান সাগর দিয়ে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথ ছোট হলেও বিপজ্জনক। প্রতিদিন শত শত মানুষ এভাবে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে।

২০১৬ সালে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর থেকে এভাবে গ্রিসে যেতে চাওয়া অভিবাসী ও শরণার্থীর সংখ্যা কমে এসেছে। ওই চুক্তি অনুযায়ী, যদি গ্রিসের আইন অনুযায়ী গ্রিসে গিয়ে পৌঁছানো কোনও অভিবাসী বা শরণার্থী দেশটির আইন অনুযায়ী শরণার্থীর মর্যাদা না পায় তাহলে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে। কিন্তু যেহেতু বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যায়, সেহেতু গ্রিসের দ্বীপগুলোতে ক্রমেই ভিড় বেড়ে চলেছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী