সুইডেনের পুনঃতদন্ত অ্যাসাঞ্জের নির্দোষ প্রমাণের সুযোগ: উইকিলিকস

বিদেশ ডেস্ক
১৩ মে ২০১৯, ২২:২২আপডেট : ১৩ মে ২০১৯, ২২:২৫

সাড়া জাগানো বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকস জানিয়েছে, সুইডেনে যৌন হয়রানির অভিযোগে পুনরায় তদন্ত শুরু হওয়ায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পাবেন। সোমবার দেশটির পুনঃতদন্ত শুরুর ঘোষণা দেওয়ার পর উইকিলিকসের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে।

সুইডেনের পুনঃতদন্ত অ্যাসাঞ্জের নির্দোষ প্রমাণের সুযোগ: উইকিলিকস

এক বিবৃতিতে উইকিলিকসের এডিটর-ইন-চিফ ক্রিস্টিন রাফসন বলেন, ১১ এপ্রিল অ্যাসাঞ্জ গ্রেফতার হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে তদন্ত পুনরায় শুরু করার জন্য বড় ধরনের রাজনৈতিক চাপ ছিল। তবে এই অভিযোগকে কেন্দ্র করে সব সময়েই রাজনৈতিক চাপ ছিল।

অ্যাসাঞ্জের সুইডিশ আইনজীবী পার স্যামুয়েলসন বলেন, সুইডেনকে খুশিমনেই সহযোগিতা করবেন অ্যাসাঞ্জ। তিনি চান সাক্ষাৎকার দিতে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে। কিন্তু এটা কীভাবে ঘটবে তা আমি জানি না। অ্যাসাঞ্জের সামনে আরও গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ এড়াতে হবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে সুইডেনের উপ-প্রধান প্রসিকিউটর এভা-ম্যারি পারসন জানান, ২০১৭ সালে বন্ধ হয়ে যাওয়া অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পুনঃতদন্ত তিনি শুরু করবেন। ওই সময় অ্যাসাঞ্জের বিরুদ্ধে কোনও অভিযোগ গঠন না করেই তদন্ত বন্ধ করা হয়েছিল।

সুইডিশ প্রসিকিউটর জানান, যুক্তরাজ্য থেকে অ্যাসাঞ্জের প্রত্যর্পণের জন্য তার কার্যালয় ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করবে।

উল্লেখ্য, যৌন হয়রানির দুই অভিযোগে ২০১০ সালের ২০ আগস্ট সুইডেন অ্যাসাঞ্জের বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করে একদিনের মাথায় প্রত্যাহার তা করে নেয়। তবে সে দেশে চলমান তদন্তের অংশ হিসেবে ২০১০ সালের নভেম্বরে আবারও অ্যাসাঞ্জের বিরুদ্ধে আন্তর্জাতিক পরোয়ানা জারি করা হয়। ২০১০ সালের ডিসেম্বরে তিনি যুক্তরাজ্যের আদালতে আত্মসমর্পণের ১০ দিনের মাথায় জামিন লাভ করেন। অ্যাসাঞ্জের আইনজীবীরা আদালতে নতুন পরোয়ানাকে অবৈধ দাবি করলেও ২০১২ সালের মে মাসে যুক্তরাজ্যের আদালত একে বৈধ বলে রায় দেয়। রায়ের প্রেক্ষিতে যুক্তরাজ্য থেকে সুইডেনে বা যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হতে পারে আশঙ্কায় জুলিয়ান অ্যাসাঞ্জ জামিনের শর্ত ভঙ্গ করে ২০১২ সালের জুন মাসে অ্যাসাঞ্জ ইকুয়েডর দূতাবাসে যান এবং রাজনৈতিক আশ্রয় নেন। জামিন শর্ত ভঙ্গের দায়ে গত ১ মে তাকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের