আস্থা ভোটে হারলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৯, ১৮:০১আপডেট : ২৮ মে ২০১৯, ১৮:০২

অস্ট্রিয়ার পার্লামেন্ট দেশটির চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে আস্থা ভোটে হেরে যান তিনি। তার সাবেক জোট ফ্রিডম পার্টি ও বিরোধী দল সোশ্যাল ডেমোক্র্যাট সোমবার তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন দেয়।

আস্থা ভোটে হারলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, একটি গোপন ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর ফ্রিডম পার্টি রাজনৈতিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। এর জের ধরেই সেবাস্টিয়ানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে আনা হয়।

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট অন্তর্বর্তী চ্যান্সেলর হিসেবে ভাইস-চ্যান্সেলর হার্টউইগ লোগারকে দায়িত্ব দিয়েছেন।

টেলিভিশনে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট আলেক্সান্দার ভ্যান ডার বেলেন বলেছেন, সংবিধান সব সময় সব শূন্য পদ পূরণ করার অধিকার দিয়েছে, এমনকি অন্তর্বর্তী সময়ের জন্যও। পরবর্তী চ্যান্সেলর নিয়োগের আগ পর্যন্ত মন্ত্রীদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় প্রেসিডেন্ট সরকারকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করবেন।

যুদ্ধ পরবর্তী অস্ট্রিয়ার ইতিহাসে সেবাস্টিয়ান প্রথম নেতা হিসেবে আস্থা ভোটে হেরে গেলেন। ২০১৭ সালে ৩১ বছরে যখন নির্বাচিত হয়েছিলেন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রনেতা।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম