২০ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন ফরাসি ‘ফ্লাইংম্যান’

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ১৮:৩৫আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:০৬

ফরাসি উদ্ভাবক ফ্রাঙ্কি জাপাতা নিজের তৈরি হোবারবোর্ডে উড়ে মাত্র ২০ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। ফ্রান্সের ক্যালাইসের সেনগাতে থেকে উড্ডয়ন শুরু করে ইংল্যান্ডের ডোবারে পৌঁছান তিনি। এর আগে জুলাই মাসে একই চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তিনি। তার এই হোবারবোর্ডে ৫টি জেট-ইঞ্জিন রয়েছে এবং জ্বালানি হিসেবে পিঠের ব্যাগে কেরোসিন ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন ফরাসি ‘ফ্লাইংম্যান’ জাপাতাকে তিনটি হেলিকপ্টার পাহারা দেয়। মাঝখানে ৩৫ কিলোমিটার পাড়ি দিয়ে তিনি পুনরায় জ্বালানি সংগ্রহের জন্য একটি নৌকায় থামেন। পরে সেখান থেকেই আবার উড়াল দেন। ডোবারে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান অনেকেই।

ইংল্যান্ডে পৌঁছার পর সাংবাদিকদের জাপাতা বলেন, শেষ পাঁচ থেকে ছয় কিলোমিটার আমি দারুণ উপভোগ করেছি। এটা ঐতিহাসিক কোনও ঘটনা হবে কি বা হবে না, সেই সিদ্ধান্ত নেওয়া আমার কাজ না, সময় তা বলে দেবে।

জাপাতা আরও বলেন, তিন বছর আগে আমরা একটা যন্ত্র তৈরি করেছিলাম। তা দিয়ে এখন আমরা চ্যানেল পার হয়েছি। এটা অবিশ্বাস্য।

১৪ জুলাই ফ্রান্সের স্বাধীনতা দিবসের প্যারেডে দর্শকদের মুগ্ধ করেছিলেন জাপাতা। এই যন্ত্র দিয়েই তিনি প্যারিসে সামরিক প্যারেডের উপর দিয়ে উড়েছিলেন।

জাপাতা জানান, চ্যানেল পাড়ি দিতে তিনি ঘণ্টায় ১৬০ থেকে ১৭০ কিলোমিটার গতিতে উড়েছেন।

২০১৮ সালের শেষ দিকে ফরাসি সেনাবাহিনী জাপাতাকে ১.৩ মিলিয়ন ইউরো প্রদান করে যন্ত্রটির আধুনিকায়নে। ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীও এমন হোবারবোর্ড নির্মাণে আগ্রহ দেখিয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম