গ্রিসে ‘ফ্রিজ ট্রাক’ থেকে ৪১ অভিবাসী জীবিত উদ্ধার

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৯, ২০:০৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:০৭

গ্রিসের উত্তরাঞ্চলে একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে ৪১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।

গ্রিসে ‘ফ্রিজ ট্রাক’ থেকে ৪১ অভিবাসী জীবিত উদ্ধার

সম্প্রতি ব্রিটেনের সাসেক্সে একটি লরি থেকে ৩৯ মরদেহ উদ্ধার করা হয়। তারা অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিলেন। নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক বলে মনে করছে ব্রিটেন।  আর শনিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি লরিতে লুকিয়ে থাকা ৩১ পাকিস্তানি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। ফরাসি প্রসিকিউটররা জানিয়েছেন, শুক্রবার ইতালির সীমান্তবর্তী একটি সড়কে নিয়মিত তল্লাশির সময় তাদের উদ্ধার করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’র প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ওই লরির চালককে আটক করা হয়েছে। চালক নিজেও একজন পাকিস্তানি। উভয় ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গ্রিসের ফ্রিজ ট্রাক থেকে ৪১ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হলো।

গ্রিস পুলিশ জানিয়েছে, উত্তর গ্রিসের জানথি শহরের একটি মহাসড়কে নিয়মিত তল্লাশির সময় ট্রাকে লুকিয়ে অভিবাসীদের উদ্ধার করা হয়। চালককে গ্রেফতার করা হয়েছে এবং অভিবাসীদের চিহ্নিত করতে কাছে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, অভিবাসীরা আফগানিস্তানের নাগরিক হয়ে থাকতে পারে। বেশিরভাগের অবস্থা ভালো। সাতজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেফ্রিজারেশন ব্যবস্থা চালু না থাকায় অভিবাসীদের কারও অবস্থার অবনতি হয়নি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম