নারী ভক্তকে চড় মেরে ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২০, ১৪:৩৬আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৪:৩৭

ক্যাথলিক ধর্মালম্বীদের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস এক নারী ভক্তকে চড় মারার পর ক্ষমা চেয়েছেন। বুধবার নারীদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার নিন্দা শীর্ষক বক্তব্য দেওয়ার পূর্বে এই নারীকে চড় মারেন তিনি। ভক্তদের শুভেচ্ছা জানানোর সময় ওই নারী পোপকে আলিঙ্গনের চেষ্টা করেছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

নারী ভক্তকে চড় মেরে ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস

ইংরেজি নববর্ষ উৎসবে ভক্তের কাছ থেকে মুক্ত হতে চড় মারার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার পর ক্ষমা চাইলেন পোপ। তিনি বলেন, আমরা অনেক সময় ধৈর্য্য হারিয়ে ফেলি। আমার ক্ষেত্রেও এটি ঘটেছে। গতকালে খারাপ উদাহরণের জন্য আমি ক্ষমা চাইছি।

ভিডিওতে দেখা গেছে, সেন্ট পিটার্স স্কয়ারে শিশুদের অভিনন্দন জানাচ্ছিলেন পোপ। এসময় এক নারী ভক্ত নিজেকে পোপের সামনে নিয়ে আসেন এবং চিৎকার করে কিছু বলেন। ওই নারী পোপের হাত ধরে ঝাঁকি দিয়ে প্রায় তাকে ফেলে দিচ্ছিলেন। তখন পোপ ওই নারীর কাছ থেকে নিজেকে মুক্ত করতে দুইবার চড় মারেন। পরে নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করে ওই নারীকে সরিয়ে নেয়।

এই ঘটনার পরও পোপ নিজের হাঁটা অব্যাহত রেখেছিলেন। তবে দর্শনার্থীদের কাছ থেকে নিজেকে কিছুটা দূরত্ব বজায় রাখেন। তবে শিশুদের কাছে আসার পর পুনরায় আগের স্বাভাবিকতা ফিরে পান। 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম