ইতালি প্রবাসীদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ রাষ্ট্রদূতের

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
১৫ মার্চ ২০২০, ১৯:২১আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৯:২৪

ইতালিতে বসবাসরত ২ লাখ প্রবাসীকে আপাতত বাংলাদেশ ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ার প্রেক্ষাপটে তিনি এই আহ্বান জানালেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ইতালির আইন মেনে চলতে ও নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ইতালি প্রবাসীদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ রাষ্ট্রদূতের

মহামারীতে পরিণত হওয়া এ ভাইরাস ঠেকাতে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি পুরো ইতালিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। কিন্তু থামছে না বিপর্যয়, প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী বাংলাদেশ সময় রবিবার বিকাল পর্যন্ত ইতালিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১৫৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৪১ জনের। চিকিৎসায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬৬ জন।

রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বলেন,  এই মুহূর্তে সবাইকে ইতালির সরকারের আইন মানতে হবে এবং নিজ বাসায় অবস্থান করে দেশকে সুরক্ষা করতে হবে। তিনি আরও বলেন, আপনার সচেতনতা করোনা ভাইরাস মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে। নিজের ও অন্যের সুরক্ষায় সর্তকতা অবলম্বন করুন। আপাতত বাংলাদেশ ভ্রমণে বিরত থাকুন।

রাষ্ট্রদূত বলেন, যারা বাংলাদেশে কোয়ান্টোইনে আছেন তাদের উচিত নিজ আত্মীয় ও দেশের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করা এবং ধৈর্য ধারণ করে করোনা ভাইরাসের মোকাবিলা করা।

এর আগেও বাংলাদেশি রাষ্ট্রদূত প্রবাসীদের বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছেন অতি প্রয়োজন ছাড়া দেশে ভ্রমণ না করতে। অথচ ইতোমধ্যে অনেকেই ইতালির আইন ভঙ্গ করে এবং বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া না দিয়ে দেশে ভ্রমণ করেছেন।

রবিবারও ইতালি প্রবাসী আরও ১৫২ জন বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে বাংলাদেশ পৌঁছেছেন। ওই দিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাদেরকে আশকোনার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।  এর আগে শনিবার ইতালি থেকে ১৪২ জন দেশে আসার পর বিমানবন্দর থেকে তাদের আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

 

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম