ইতালিতে একদিনে মৃত্যু ৬৫১ জনের, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭৬

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০২০, ২৩:৫০আপডেট : ২২ মার্চ ২০২০, ২৩:৫৩

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিত একদিনে ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৪৭৬ জনের মৃত্যু হলো। এর আগে শনিবার একদিনে রেকর্ড সংখ্যক ৭৯৩ জনের মৃত্যু হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইতালিতে একদিনে মৃত্যু ৬৫১ জনের, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭৬

খবরে বলা হয়েছে, ইতালিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৩৮ জনে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার ১০ দশমিক ৪ শতাংশ। ২১ ফেব্রুয়ারি প্রথম ভাইরাসটিতে আক্রান্তের খবর সামনে আসার পর এটিই সবচেয়ে কম আক্রান্ত হওয়ার হার।

রবিবার ইতালিতে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ২৪ জন সুস্থ হয়েছেন। শনিবার সুস্থ হয়েছিলেন ৬ হাজার ৭২ জন। আর নিবিড় পর্যালোচনায় রয়েছেন ৩ হাজার ৯জন।

উত্তরাঞ্চলীয় লোমবার্ডি এলাকায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে। এলাকাটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬ জন এবং মৃতের সংখ্যা ৩ হাজার ৪৫৬ জন।

গত মাসে ইতালির উত্তরাঞ্চলীয় লোমবার্ডি এলাকাতেই প্রথম ভাইরাসটির প্রকোপ শুরু হয়। বর্তমানে সেখানকার হাজার হাজার মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সেখানে সহায়তা দিচ্ছেন চীনের মেডিক্যাল বিশেষজ্ঞরা। তারা বলছেন, লোমবার্ডিতে আরোপিত নিষেধাজ্ঞা যথেষ্ট কঠোর নয়। ভাইরাসটির বিস্তার ঠেকাতে লকডাউন কার্যকর করে নাগরিকদের ঘরে থাকতে বাধ্য করতে শুক্রবার থেকে সেনা মোতায়েন করা হয়েছে।

শনিবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পর দেশটিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে। প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে দেশজুড়ে ‘জরুরি নয়’ এমন সব ধরনের ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে কোন ধরনের ব্যবসাকে জরুরি বলে বিবেচনা করা হবে তিনি তা পরিষ্কার করেননি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া বাড়ির বাইরে সব ধরনের খেলাধুলা ও ব্যায়াম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ভেন্ডিং মেশিনের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে ।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম