করোনায় মৃত্যুতে চীনকে ছাড়ালো স্পেন

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২০, ১৯:১৭আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৯:১৯

ইতালির পর এবার স্পেনও করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যায় এখন দ্বিতীয়স্থানে রয়েছে স্পেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯। যা চীনের সরকার ঘোষিত মৃতের সংখ্যার চেয়ে ৬৮৩ জন বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

করোনায় মৃত্যুতে চীনকে ছাড়ালো স্পেন
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চীনে সরকার ঘোষিত মৃতের সংখ্যা ৩ হাজার ২৮৫। আর সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ইতালিতে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৮২০।
স্পেনের আক্রান্তের সংখ্যাও বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ১৮৮। এদের মধ্যে প্রায় ২৭ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হয়েছেন ৭ হাজার ১৫ জন।
সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মাদ্রিদে। তবে কাতালোনিয়াতেও আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।
স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন কালভো ভাইরাসে পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটির এমপিরা ১১ এপ্রিল পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছেন। এর আওতায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হতে পারবেন না।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের