ইতালির দক্ষিণাঞ্চলেও দ্রুত করোনা সংক্রমণের আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২০, ১২:১০ আপডেট : ২৭ মার্চ ২০২০, ১২:১২

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালি যেনও এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত কয়েকদিন নতুন করে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু কিছু কমে এসেছে। তবে আশঙ্কা করা হচ্ছে এবার ইতালির দক্ষিণাঞ্চল ভাইরাসটির নতুন কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইতালির দক্ষিণাঞ্চলেও দ্রুত করোনা সংক্রমণের আশঙ্কা
ইতালিতে করোনাভাইরাসের কেন্দ্রস্থল লোমবার্ডি, এলাকাটি দেশটির উত্তরাঞ্চল। সাম্প্রতিক পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, লোমবার্ডিতে ভাইরাসের প্রাদুর্ভাব মন্থর হতে শুরু করেছে। তবে অপেক্ষাকৃত দরিদ্র এলাকা বলে পরিচিত দেশটির দক্ষিণাঞ্চলে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এতে আশঙ্কা করা হচ্ছে, এলাকাটির চিকিৎসা ব্যবস্থা হয়ত প্রাদুর্ভাব মোকাবিলা করতে সংকটে পড়তে পারে।
ইতালিতে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৩৯ এবং মৃতের সংখ্যা ৮ হাজার ২১৫। বৃহস্পতিবার পর্যন্ত চারদিনে নতুন আক্রান্ত হওয়ার সংখ্যা আগের কয়েকদিনের তুলনায় কিছুটা কম।
খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত দক্ষিণাঞ্চলে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উত্তরাঞ্চলের চেয়ে অনেক কম। কিন্তু নেপলসের কাছাকাছি কাম্পানিয়া ও রোমের লাজিও এলাকায় প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। অভিজাত উত্তরাঞ্চলের তুলনায় এসব এলাকায় চিকিৎসা ব্যবস্থা দুর্বল বলে বিবেচনা করা হয়। কাম্পানিয়াতে ৭৪ ও লাজিওতে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইউরোপে রৌদ্রোজ্জ্বল শরতের ছুটিতে সমুদ্রতীরে নিরিবিলি অবকাশ
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
সর্বশেষ খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি