ইতালিতে করোনায় প্রাণ গেলো ১০০ চিকিৎসকের

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২০, ১৪:০৮আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৪:১০

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইতালিতে। কোভিড-১৯ রোগীদের সারিয়ে তুলতে গিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ চিকিৎসক। বৃহস্পতিবার দেশটির একটি স্বাস্থ্য অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইতালিতে করোনায় প্রাণ গেলো ১০০ চিকিৎসকের

স্বাস্থ্য অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্ভাগ্যজনক হলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা ১০০ জন। হতে পারে তা ১০১।

মৃত চিকিৎসকদের তালিকায় অবসরপ্রাপ্ত চিকিৎসকও রয়েছেন। যারা সরকারের আহ্বানে করোনা আক্রান্তদের সেবা দিতে এগিয়ে আসেন।

ইতালির সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও অন্তত ৩০ জন নার্স ও নার্স সহকারীর মৃত্যু হয়ে থাকতে পারে।

এফএনওএমসিইও অ্যাসোসিয়েশনের সভাপতি ফিলিপ্পো আনেল্লি বলেন, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কোনও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে সুরক্ষা ছাড়া পাঠাতে পারি না। এটি অসম লড়াই।

রোমের আইএসএস পাবলিক হেলথ ইনস্টিটিউটের আশঙ্কা, ইতালিতে আক্রান্তদের মধ্যে ১০ শতাংশ স্বাস্থ্যখাতে কর্মরত।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৭৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ৪৭০ জন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩ হাজার ৩৩০ জন, মৃতের সংখ্যা ৯৫ হাজার ৭৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৯৮৩ জন।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী