এক মাসের মধ্যে স্পেনে করোনায় সবচেয়ে কম মৃত্যু

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২০, ১৭:২৩আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৭:২৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে আরও ২৮৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর সংখ্যা এক মাসের মধ্যে সর্বনিম্ন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৯০ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

এক মাসের মধ্যে স্পেনে করোনায় সবচেয়ে কম মৃত্যু

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৬৩৪ জন। একদিন আগে এই সংখ্যা ছিল ২ লাখ ৫ হাজার ৯০৫ জন।

বর্তমানে ইউরোপের সবচেয়ে করোনা দুর্গত দেশ স্পেন। গত ১৪ মার্চ দেশটিতে লকডাউন আরোপ করা হয়। লকডাউনের মধ্যে বর্তমানে শিশুরাও কোনও কারণেই ঘরের বাইরে বের হতে পারে না। তবে ১৪ বছরের কম বয়সী শিশুদের আগামী ২৬ এপ্রিল থেকে বাইরে বের হতে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

গত সপ্তাহে কঠোর বিধিনিষেধের মেনে চলার শর্তে কন্সট্রাকশন ও উৎপাদন কাজ শুরু করতে দেওয়া হয়েছে।

বুধবার পার্লামেন্টের কাছে জরুরি অবস্থার মেয়াদ আগামী ৯ মে পর্যন্ত বাড়ানোর আবেদন জানান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে বিধিনিষেধ শিথিল শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে এই প্রক্রিয়া ধীর হবে বলে সতর্ক করেন তিনি। 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম