সীমিত সংখ্যায় বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু হচ্ছে ইতালিতে

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২০, ১৯:১১আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৯:১৩

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ইতালিতে এই সপ্তাহে সীমিত আকারে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালুর অনুমতি দেওয়া হবে। রবিবার দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে বলেছেন, ৪ মে ইতালির উৎপাদন ও নির্মাণ খাত পুনরায় চালু হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সীমিত সংখ্যায় বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু হচ্ছে ইতালিতে

রবিবার পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৩৫১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬৩ হাজার ১২০ জন।

ইতালির অর্থনীতি পুনরায় চালু করার বিষয়ে পরিকল্পনার কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন কন্তে।  মার্চের শুরুতে কঠোর লকডাউন জারি করা দেশটির অগ্রগতির দিকে বিশ্বের নজর রয়েছে। ইউরোপে করোনা মোকাবিলায় দেশটিকে মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কন্তে জানান, মে মাসের শুরুতে উৎপাদন পুনরায় চালু হবে। তবে সাধারণ জনসমাগমের স্থান যেমন বার ও রেস্তোরাঁ চালুর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। স্কুলগুলো বন্ধ থাকবে সেপ্টেম্বর পর্যন্ত।

লা রিপাবলিকানকে দেওয়া সাক্ষাৎকারে কন্তে বলেন, ৪ মে থেকে উৎপাদন থেকে নির্মাণ খাত পুনরায় চালুর জন্য আমরা কাজ করছি। এই লকডাউনকে আমরা আর দীর্ঘায়িত করে দেশের আর্থ-সামাজিক কাঠামোকে ঝুঁকির মুখে ফেলতে পারি না।

ইতালির প্রধানমন্ত্রী জানান, সবকিছুই সতকর্তার সঙ্গে চালু করতে হবে। এছাড়া সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম