ওজোন স্তরের বিরাট ক্ষত সেরে গেছে: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০১ মে ২০২০, ২৩:০৬আপডেট : ০১ মে ২০২০, ২৩:০৯

করোনাভাইরাস মহামারির মধ্যেই উত্তর গোলার্ধে ওজোন স্তরের একটি বিরাট ক্ষত সেরে যাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভায় জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এই তথ্য জানিয়ে বলেছে, এখন আর ওজোন স্তরে কোনও ক্ষত নেই। অথচ গত মার্চ মাসে ২০১১ সালের পর থেকে বৃহত্তম ক্ষতের সন্ধান পাওয়া গিয়েছিল সেখানে।  

ওজোন স্তরের বিরাট ক্ষত সেরে গেছে: জাতিসংঘ

ডব্লিউএমও'র মুখপাত্র ক্লেয়ার নুলিস জানান, উত্তর গোলার্ধের বসন্তকালীন পরিবেশের পেছনেও ছিল বাতাসে থাকা ওজোন স্তরের ক্ষয়কারী উপাদান, যা অধিক শীতল শীতকাল সৃষ্টি করেছিল স্ট্র্যাটোস্ফিয়ারে।

ক্লেয়ার নুলিস বলেন, ‘ওই দু'টি ফ্যাক্টরের সম্মিলিত প্রভাবে অতিমাত্রায় ক্ষয় দেখা গিয়েছিল ওজোন স্তরে। যা ২০১১ সালের পরে এখনও পর্যন্ত সবথেকে মারাত্মক। কিন্তু এখন সেটা একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে। ওজোন ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে।’

করোনাভাইরাসের সংক্রমণের সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এর সঙ্গে কোভিড- ১৯ এর কোনও সম্পর্ক নেই। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম