ইতালিতে ২৪ ঘণ্টায় এক বাংলাদেশিসহ ১৭২ জনের মৃত্যু

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
১৩ মে ২০২০, ০২:৫৬আপডেট : ১৩ মে ২০২০, ০২:৫৭

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক বাংলাদেশিসহ ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৯১১ জন।

ইতালিতে ২৪ ঘণ্টায় এক বাংলাদেশিসহ ১৭২ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সর্বশেষ বাংলাদেশির নাম লোকমান হাওলাদার (৩০)। তার গ্রামের বাড়ি মাদারিপুরের কালকিনিতে। দেশে তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। মিলানে বসবাসরত প্রবাসী আব্দুল বাসিত দোলই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর একটার দিকে মিলানের স্থানীয় একটি হাসপাতালে ওই বাংলাদেশি মারা যান। এ নিয়ে করোনাভাইরাসে ইতালিতে ১০  বাংলাদেশির মৃত্যু হলো।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন আরও ১ হাজার ৪০২ জন। মোট আক্রান্তের সংখ্যা  দুই লাখ ২১ হাজার ২১৬ জন।

মঙ্গলবার (১২ মে)  ইতালিতে ২ হাজার ৪৫২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯ হাজার ৩৯ জন। যা মোট আক্রান্তের অর্ধেক।

করোনা লকডাউন শিথিলের পর ইতালিতে দীর্ঘ দুই মাস পর কাজে ফিরেছেন প্রায় ৪০ লাখ মানুষ। সোমবার (৪ মে) থেকে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে ইতালিতে। তবে আগামী ১৮ মে থেকে বাণিজ্যিক কিছু অংশ, প্রদর্শনী, জাদুঘর, প্রশিক্ষণ টিম, ক্রীড়া এবং গ্রন্থাগার খোলার ঘোষণা দেওয়া হয়েছে।

লকডাউন শিথিল করা হলেও  করোনা প্রতিরোধে দেশটিতে বিধিনিষেধ জারি করা হয়েছে। ঘরের বাহিরে ও গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।আগামী ১৮ মে থেকে ইতালিতে খুলে দেওয়া হতে পারে মসজিদ, গীর্জা, মন্দিরসহ সব ধর্মীয় উপসনালয়।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক