ফ্রান্সে ‘অতিরিক্ত চিকন’ মডেলরা নিষিদ্ধ

১৮ ডিসেম্বর ২০১৫, ২০:২২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ২০:২৭
image

French Model ‘অতিরিক্ত চিকন’ ফ্যাশন মডেলদের নিষিদ্ধ করতে একটি আ পাশ করলো ফরাসি আইন প্রণেতারা।
পাশ হওয়া ওই আইনে বলা হয়, মডেল হতে গেলে সবাইকে বাধ্যতামূলকভাবে চিকিৎসকদের কাছে থেকে সুস্থতার সনদ নিতে হবে। যেসব ম্যাগাজিন মডেলদের নিয়ে কাজ করছে তাদেরকেও মডেলদের ছবির সঙ্গে ‘টাচড আপ’ অর্থাৎ সঙ্গে আছি মনোগ্রাম সংযোজন করতে হবে।
ফরাসি সংসদের নিম্নকক্ষে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বৃহস্পতিবার এ আইনটি পাস হয়। এ আইন অমান্যকারীকে ছয় মাসের কারাদণ্ড ও ৭৫ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে।
এরআগে গত এপ্রিলে অতিরিক্ত চিকন মডেলদের ক্যাটওয়াক নিষিদ্ধ করে একটি প্রস্তাব পাশ করেছিলেন আইনপ্রণেতারা। এতে বলা হয়েছিল, যাদের শরীরের ওজন ভরসূচক নির্দিষ্ট সীমার নীচে থাকবে তাদের মডেল হিসেবে ক্যাটওয়াক করতে দেওয়া হবে না। তবে মডেল ইজেন্সিগুলো এর তীব্র প্রতিবাদ জানায়। এবার বিষয়টি ডাক্তারদের উপর ছেড়ে দেয়া হলো।
উল্লেখ্য, ফ্রান্সে প্রতিবছর ৩০ থেকে ৪০ হাজার লোক অ্যানোরেক্সিয়ার (খাদ্যভীতি, এধরনের রোগে শরীরের ওজন কমানোর জন্য খাদ্যের প্রতি অনীহা তৈরি হয়) মারা যায়। এদের অধিকাংশই কিশোর-কিশোরী। তবে ফ্রান্সই প্রথম দেশ নয়, যারা এমন সিদ্ধান্ত নিলো। ইতালি-স্পেন-ইসরায়েলও তাদের দেশে গ্রহণযোগ্য পর্যায়ের কম ভরের কারও মডেল হওয়া নিষিদ্ধ করেছে।


/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম